• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

AROHI

Basic Blogger Template Design

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • SEO
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS
আউটসোসিং
Showing posts with label আউটসোসিং. Show all posts
Showing posts with label আউটসোসিং. Show all posts

Tuesday, June 23, 2015

চাঁদপুর প্রতিদিন

ঘরে বসে খুবই সহজে অনলাইনে আয় করুন। তাও চ্যাট না করে?

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, June 23, 2015     অনলাইন আয় , আউটসোসিং , ইন্টারনেট      No comments   
বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনার সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের সকলের ভালবাসায় সিক্ত হয়ে এই সু-বিশাল দুণিয়াতে ভালই আছি। বন্ধুরা আপনারা সকলে চান অনলাইন হতে কিছু না কিছু আয় করতে কিন্তু সেটা আপনারা জানেন না। তো ভাবার কোন কারন নাই আজ আমি আপনাদের সাখে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আর আমরা অনলাইন হতে ঝামেলা ছাড়াই অনায়াসে আয় করবো। তাহলে দেখুন কিভাবে আয় করার সহজ কৌশল। 



ঘরে বসে আয় করুন। কী কাজ করবেন তাও ঠিক করুন আপনি নিজেই। ফ্রিলান্সারদের হাতছানি দিয়ে ডাকছে বেশকিছু ওয়েবসাইট। ডেস্ক, প্রোগ্রামিং সহ বিভিন্ন কাজ করার সুযোগ রয়েছে এই ওয়েবসাইটগুলির মাধ্যমে।

Elance.com

যাঁরা ভালো লিখতে পারেন তাঁদের জন্য খুবই কাজে আসতে পারে ওয়েবসাইট Elance.com। কর্মপ্রার্থীদের জন্য দু ভাবে কাজের সুযোগ করে দিয়েছে এই ওয়েবসাইট। একটিতে নিজের পছন্দের কাজের সন্ধান করতে পারেন কর্মপ্রার্থীরা। আর অপরটিতে এমপ্লয়াররা খুঁজতে পারেন কর্মপ্রার্থীদের। শুধু লেখকই নয়, প্রোগ্রামারদের জন্যও এই সাইট খুব কার্যকরী হয়ে উঠতে পারে।

Fiverr.com

ডেস্ক জবের সন্ধান দিতে খুব কার্যকরী ভূমিকা নিতে পারে Fiverr.com ওয়েবসাইটটিও। এই সাইটে ফ্রিলান্সি জবের সার্চ করলে অবশ্য ডেস্কের পাশাপাশি মিলতে পারে গ্রাফিক্স ডিজাইনিং, লোগো ডিজাইন, ভিডিয়ো ও অ্যানিমেশন, মিউজিক অডিয়ো ও প্রোগ্রামিং-এর কাজও।

Tutor.com

ওয়েব সাইটটির নাম শুনেই বোঝা যায় এই সাইট শিক্ষক ও ছাত্রদের জন্য। Tutor.com  এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ছাত্ররা শিক্ষকের খোঁজে এবং শিক্ষকরা ছাত্রের খোঁজ চালাতে পারেন। ই-টিউশন, ক্র্যাফ্ট মেকিং, হোমওয়ার্ক সহ বিভিন্ন কাজ পাওয়া ও কাজ শেখার সুযোগ রয়েছে এই সাইটে।

Triviumedu.com

কোনও একটি বিষয়ে যাঁরা বিশেষ কোনও কৃতিত্ব স্থাপন করেছেন, তাঁদের জন্য বিশেষ কোনও কাজের সুযোগ করে দিতে পারে Triviumedu.com ওয়েবসাইট। এই সাইটের কেরিয়ার অপশনে গিয়ে নিজের জন্য হাইফাই কোনও কাজ খুঁজে নিন। এখানে রয়েছে Walk-in-interview-এ অংশ নেওয়ার সুযোগও।

Gharkamai.com

বিভিন্ন ফ্রিলান্সিং জবের খোঁজ দেয় Gharkamai.com ওয়েবসাইটটিও। মহিলাদের তৈরি এই সাইটে মহিলাদের জন্য বিশেষ কিছু সুবিধেও দেওয়া রয়েছে। তবে যে ছেলে-মেয়ে উভয়েই এই সাইটে পেতে পারেন ঘরে বসে বিভিন্ন কাজের সন্ধান।

Scripted.com 

এই সাইটের নামেই বোঝা যায় যে এটি লেখকদের জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি  ১৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত ঘরে বসে কামাতে পারেন। এই সাইট ফ্রিলান্স লেখকদের একটি নেটওয়ার্ক, যেখানে আপনি নিজের পছন্দের কন্টেন্ট পোস্ট করতে পারেন।

কাজেই আর দেরি কেন? কম্পিউটার বা ল্যাপটপটা খুলে এই ওয়েবসাইটগুলিতে গিয়ে বেছে নিন আপনার পছন্দের কাজ। আর ঘরে বসে আয় করুন।

তো বন্ধূরা আজ এই পর্যন্ত আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সাখে দেখা করবো তত দিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।

[বি: দ্র: পোষ্টটির কিছু অসংখ্য কপি পেষ্ট করা।] সংগ্রহ : দেশবিদেশ
সম্পূর্ণ পড়ুন
Smiley face

Friday, February 20, 2015

চাঁদপুর প্রতিদিন

অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার আগে যে ১১টি জানা অত্যান্ত জরুরী। [নতুনদের জন্য]

  চাঁদপুর প্রতিদিন      Friday, February 20, 2015     আউটসোসিং , ইন্টারনেট , এসইও      No comments   
বন্ধুরা আমার সালাম নিবেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই ভাষা মাসে আপনারা সকলে ভাল আছেন। আর কিছু সময় পরে খালি পায়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে ধর্ম বর্ন নির্বিশেষে সকলে ফুলের শুভেচ্ছা জানাতে শহীদ মিনারের দিকে ধাবিত হবেন। তাই আমি সে দিকে লক্ষ রেখে আজ আমি আপনাদের সাথে এক ভিন্ন ধারার টিপস নিয়ে হাজির হলাম। আমরা সকলে অনলাইনে আয় করতে চাই। কিন্তু কিভাবে আনলাইনে আয় করতে হয় সে বিষয় ভালভাবে ধারনা না থাকার কারণে আমরা অনলাইনে আয় করতে পারি না। তো আমাদের আসলে অনলাইনে আয় করতে গেলে অনলাইন সম্পর্কে আগে থেকে ভাল ভাবে জানতে হবে। তাই আমি আপনাদের জন্য এই ছোট উপহার। তো শুরু করা যাক।





অ্যাফিলিয়েট মার্কেটিং কি সে সম্পর্কে জানতে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং কাকে বলে : অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মুক্ত বাজার ব্যবস্থা। যা হলো অনলাইলের মাধ্যমে অন্য আরেক জনের মাল বা প্রডাক্ট বিক্রয় করা। যেমন আমার একটি টিয়া আখি আছে সেটা কমিশনের মাধ্যমে অন্য একচন ব্যক্তির মাধ্যমে মুক্ত বাজারে বিক্রয় করে দেয়া। যাতে করে প্রডাক্টটি বিক্রয় করে দু'জনেই লাভবান হতে পারে। আর বর্তমানে সময় অনেক ধরনের মার্কেট প্লেস রয়েছে। যার মাধ্যমে অনায়াসে এক স্থানের পণ্য অন্য স্খানে সহজে বিক্রয় করা যায়। আর বর্তমানে যে মার্কেটপ্লেসগুলো আছে যারা ফিজিক্যাল ও ডিজিটাল প্রডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রমোশনের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করার সুয়োগ দিয়ে থাকে। বর্তমানে অন্যতম মার্কেটপ্লেস গুলোর মধ্যে হচ্ছে আমাজান অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসের মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ক্লিক ব্যাংক, শেয়ার, সিপিএ, অ্যাম্পায়ার, সেল, জংশন ইত্যাদি উল্লেখযোগ্য।

কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে যে বিষয় গুলো অন্যান্ত জরূরী।

অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার আগে যে ১১টি বিষয় জানা অত্যান্ত জরুরী তা নিন্মরুপ: 


  1. নিশ নির্বাচন। 
  2. কিওয়ার্ড নির্বাচন বা রিসার্স।
  3. প্রডাক্ট রিসার্স। 
  4. ওয়েব সাইট তৈরির যাবতীয় নিতিমালা বা প্রসেস
  5. কন্টেন্ট ডেভলপমেন্ট করা।
  6. ল্যান্ডিং পেজ বানানো।
  7. ইমেইল লিষ্ট বিল্ডিং।
  8. কনভার্সন রেট অপটিমাইজেশন (লিংক বিল্ডিং)।
  9. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা। 
  10. সোস্যাল মিডিয়া মার্কেটিং।
  11. পেইড মার্কেটিং (অ্যাডঅ্যায়ার্ড, ফেসবুক ইত্যাদি)।

এদিকে বর্তমান সময়ে অ্যাফিলিয়েক মার্কেটিং এর ধরন এক এক ধরনের। কেননা এককে জন্য তার নিজের আইডিয়া অনুয়ায়ী কাজ হরে থাকে । কেউ বা প্রডাক্ট টার্গেট নিয়ে কাজ করে। আবার কেউ পেজ প্রোমোট দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করে থাকে। তাই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে হলে এই সম্পর্কে আগে থেকে আট সাট ভাবে বা কাজ শিখে শুরু করতে হবে। কেননা যদি অর্ধেক কাজ শিখে অ্যাফিলিয়েট মার্কেটপ্লেসে কাজে নামা হয় তাহলে সফল হওয়া সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে কোন কাজে নামার আগে সে সম্পর্কে পূর্নাঙ্গ আসস্তা নিয়ে কাজে নামলে আপনার সফল হবেন। ইনসাআল্লাহ। 



সম্পূর্ণ পড়ুন

Tuesday, January 6, 2015

চাঁদপুর প্রতিদিন

৩০ বছর বয়স হবার আগেই ধনী হতে চাইলে যা করতে হবে

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, January 6, 2015     অনলাইন আয় , আউটসোসিং , খবর      No comments   
আমাদের দেশে একটি ভালো চাকরী খুঁজে পেতেই ৩০ বছর বয়স পার হয়ে যায়। সেখানে ৩০ বছর বয়সের মধ্যে ধনী হয়ে যাওয়া একটু অসাধ্য সাধনই বটে। অনেকের মতে বাবা/মামা/চাচার জোর না থাকলে একটি অসম্ভব একটি কাজ। কিন্তু আসলেই কিন্তু তা নয়। আমাদের অনেকের সমস্যা আমরা একসাথে একের অধিক দিকে ভাবতে পারি না। এবং আমাদের মনের ভেতর কোনো কিছু একবার ঢুকে গেলে তার পেছনে ছুটে সময় পার করে দিই। এই কাজটি করা উচিত নয়। সব দিক বুঝে, নিজের জন্য ভালো বেশ কয়েকটি পথ খুলে নিলেই কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া যায় খুব সহজে।
১) একদিক লক্ষ্য করে ছুটে চলবেন না অনেকেই  রয়েছেন যারা সরকারী চাকুরীর পেছনে হন্যে হয়ে ছুটতে থাকেন বা একদিক লক্ষ্য করে তা না পাওয়া পর্যন্ত তার পেছনে ছুটে চলেন। এই কাজটি করবেন না। একদিক লক্ষ্য করে ছুটতে যাবেন না। একটি স্থানে নিজেকে কিছুটা সেট করে নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারেন। অর্থাৎ কোনো একটি চাকুরীতে ঢুকে নিয়ে তবে সরকারী বা তার চাইতে বড় কোনো স্থানের চাকরী খোঁজার চেষ্টা চালিয়ে যান।
২) অর্থ উপার্জনের উপায় খুঁজুন শুধুমাত্র  একটি চাকুরীর আশায় বসে থেকে ভাববেন না আপনি ধনী হয়ে যাবেন। চাকরির পাশাপাশি অন্য কিছু করুন। ছোটোখাটো কোনো ব্যবসা খোলার চেষ্টা করুন। নিজের উপার্জনের মাধ্যম বাড়িয়ে নিন ২৫ বছরের পর থেকেই।
৩) প্রতিটি অর্থের হিসেব রাখুনকোথায়,  কখন, কি কারণে কতোটা অর্থ ব্যয় করছেন তার প্রত্যেকটির হিসাব রাখুন।
বেহিসেবি অর্থ ব্যয় করে কখনোই ধনী হওয়া সম্ভব নয়। হয়তো মানুসগ আপনাকে কিপটে  বলতে পারেন। কিন্তু তারপরও নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একটু টিটকারি হজম  করে নিন।
৪) ধার বা লোণ না করার চেষ্টা করুন যদি প্রতি মাসেই আপনার ধার বা লোণ করে মাস পার করতে হয় তাহলে আপনি কখনোই নিজের উপার্জনের কিছুই রাখতে পারবেন না। মাস শেষে যদি কষ্টও হয় তাহলে একেবারে বিপদে না পড়লে  ধার বা লোণ করার অভ্যাস গড়ে তুলবেন না। কারণ এটি এক ধরণের পিছুটানের মতোই কাজ করে।
৫) বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করুনকোথায় কোন ব্যবসায় ইনভেস্ট করলে লভ্যাংশের কিছু অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে সে ব্যাপারে নিজেকে তৈরি করে নিন। নিজের বুদ্ধি এবং জ্ঞান কাজে লাগিয়ে ইনভেস্ট করার চেষ্টা করুন। এবং এমন স্থানে করুন যাতে আপনাকে লসের মুখে পরতে না হয়।
৬) একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি লক্ষ্য পূরণের চেষ্টা করুন ২৫/৩০/৩৫/৪০  বছর এভাবে করে একটি একটি করে প্ল্যান করে তা পূরণের চেষ্টা করুন। যেমন ২৫ বছর বয়সে এতো বেতনের চাকুরী এবং সেখান থেকে এতো টাকা সঞ্চয়ের লক্ষ্য, ৩০ বছর বয়সে এতো বেতনের চাকুরী বা ব্যবসা শুরু এবং এতো টাকা সঞ্চয়ের লক্ষ্য এভাবে প্ল্যান করে তা পূরণের চেষ্টা চালিয়ে যান।
৭) সঞ্চয় করুন যতোটা সম্ভব প্রতি  মাসে যতোটা সম্ভব সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। আপনার যদি একটু হিসেব করে ব্যয় করে সঞ্চয়ের অভ্যাস থাকে তাহলে সেই সঞ্চয় ইনভেস্ট করে নিজেকে ধনী করার  লক্ষ্য পূরণ করতে পারবেন।
৮) অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস কেনার পেছনে অর্থ ব্যয় বন্ধ করুন অতিরিক্ত  এবং অযথা জিনিস কেনার অভ্যাস দূর করে ফেলুন একেবারেই। অনেকেরই দামী মোবাইল বা অন্যান্য অনেক কিছুর শখ থাকে। কিন্তু সেটা পড়ে করলেও চলবে। এখন একটু কষ্ট করে এই অযথা জিনিসগুলো ত্যাগ করে দিলে তা আপনার ভবিষ্যতটাকেই উন্নত
করবে। 
সম্পূর্ণ পড়ুন

Wednesday, October 1, 2014

চাঁদপুর প্রতিদিন

অনলাইন আয় করতে চান? অনলাইন আয় করুন লিংক শেয়ারিং এর মাধ্যমে।

  চাঁদপুর প্রতিদিন      Wednesday, October 1, 2014     অনলাইন আয় , আউটসোসিং , ইন্টারনেট      No comments   
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের প্রিয় ব্লগ ব্লগিং জগৎ সাইটে কোন ধরণের লেখা আপনাদের সাথে শেয়ার করতে না পারার জন্য আন্তরিকভাবে দঃখিত। কারণ আমি অফিসিয়াল কাজে জড়িয়ে পড়েছিলাম। কারন সামনে পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে আমার অফিসে কাজের অনেক চাপ ছিল। তাই বন্ধুরা আমি আপনাদের নতুন একটি টিপস শেয়ার করছি। আমরা অনেকে নেট নিয়ে বসে থাকি। কিন্তু আসলে আমরা অনেকে জানি না ছোট ছোট কাজ করে অনলাইনে আয় করা যায়। তাই আমি আপনাদের সাথে তেমনি একটি সাইট এর নাম শেয়ার করছি। তাই আর লেখার ভিতরে বিস্তারিত না করে মুল কাজের কথায় ফিরে আসি। আর তাই কিভাবে আয় করতে থাকুন। 



আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা আয় করবেন?


  • প্রথামে আপনারা এই সাইটে প্রবেশ করুন। 
  • দ্বিতীয়ত্ব আপনারা সাইটের হোম পেজে Make a Account বাটনে ক্লিক করুন। 
  • তার পর আপনারা Make a Account বাটনে ক্লিক করার পর একটি পেজ দেখাবে। সেখানে নিচের চিত্রের মত দেখাবে। 



  • আপনার ইমেইল আইডিতে প্রবেশ করুন। সেখানে আপনার একটা মেইল পাঠবে। মেইলটি ওপেন করুন এবং উক্ত লিংক টিতে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। তার আপনার ভেরিফাই একাউন্টটি সচল হবে।

  • তার আপনারএকাউন্ট করার সময় ইউজারনেম ও পাসওয়ার্ড ভিতরে প্রবেশ করুন। তার একটি বক্স এর ভিতর রিফালেন্স লিংক দেখাবে। সেই লিংকটি কপি করে বিভিন্ন সামাজিক সাইটে শেয়ার করবেন। দেখবেন আপনার একাউন্টে ডলার জমা হচ্ছে।

আপনি উক্ত লিংকটি কোথায় কোথায় ব্যবহার করবেন।

>> ফেসবুক, >> টুইটার,  >> ফেসবুক কমেন্ট, >> টুইটার কমেন্ট, >> গুগল প্লাস, >> ফোরাম পোষ্টিং, >> বিভিন্ন সাইটে কমেন্ট এর মাধ্যমে আপনি অনায়াসে ডলার আয় করতে পারবেন। 

আপনি কত ডলার হলে ডলার/ টাকা তুলতে পারবেন।

  • বন্ধুরা আপনারা মিনিমাম $ 300 Dollar হলে আপনার একাউন্ট করার সময় যে নাম ব্যবহার করেছেন সেই নামে আপনার ঠিকানায় চেক পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোন ব্যাংক হতে আপনি এই চেক ভাঙ্গাতে পারবেন।

আপনারা কোন কোন মাধ্যমে ডলার গ্রহন করবেন।

** চেক, ** পেপাল, ** মানিবুকার্স, **ওয়েটার্ন ইউনিয়ন ইত্যাদি


ব্যস কাজ শেষ। তাই আমি আজকের মত পোষ্ট করা থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।


সম্পূর্ণ পড়ুন

Monday, June 2, 2014

চাঁদপুর প্রতিদিন

SEO শিখতে চান? যে যেভাবে শিখতে পারেন a to z

  চাঁদপুর প্রতিদিন      Monday, June 2, 2014     আউটসোসিং , এসইও , ওয়েব ডিজাইন      No comments   
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো (যেমন গুগল এবং বিং) থেকে ওয়েবসাইটের জন্য টার্গেটেড ফ্রি ট্রাফিক বা ভিজিটর আনা যায়। সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পাওয়ার উপর একটা সাইটের সাফল্য অনেকটাই নির্ভর করে, হতে পারে সাইটটি এডসেন্স কিংবা এফিলিয়েট মার্কেটিংকে টার্গেট করে কিংবা নিজস্ব পন্য বা সেবা বিক্রি করার জন্য। অনলাইনে সফল প্রায় সকল ওয়েবসাইটই এসইও এর মাধ্যমে অধিকাংশ ট্রাফিক পেয়ে থাকে। ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসবে সেখানে প্রোডাক্ট বিক্রয় কিংবা সেবা প্রদানের হার তথা আয় বাড়ার সম্ভাবনা তত বেশী। কথাটি চিরন্তন সত্য, ট্রাফিক=রেভিনিউ!

সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে সেগুলোকে বিভিন্ন নীতিমালা অনুসরণ করে প্রথম দিকে রাখে। এক কথায় বলা যায়, সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে, সহজে পড়তে পারে এবং ইউজারের সার্চ অনুসারে সবার উপরে অর্থাৎ প্রথম পাতায় দেখাতে পারে সে ধরণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা করার সামষ্টিক প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়।

এসইও শিখে বিশ্বব্যাপী আকর্ষনীয় ক্যারিয়ার গঠনের করার সুযোগ রয়েছে। যেমন ব্লগিং এফিলিয়েট মার্কেটিং কিংবা নিজস্ব ব্যবসা দাড় করানোর মধ্যমে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা ছাড়া কোনভাবেই এ ক্ষেত্রগুলোতে সফলতা পাবেন না। আর ফ্রিল্যান্সিংয়েও এসইওর প্রচুর চাহিদা রয়েছে। ওডেস্ক.কম বা ফ্রিল্যান্সার.কম এর মতো অনলাইন মার্কেটপ্লেসে প্রতিমূহুর্তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক শত শত প্রজেক্ট আসছে। কাজ জানা থাকলে যে কেউ সে কাজগুলো করে। বাংলাদেশী দেশে এসইও নিয়ে অনেকেই কাজ করছেন, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে গড়ে তুলেছেন সময়ের স্মার্ট ক্যারিয়ার। বেশ সফলও বটে তারা। যথাযথ গাইডলাইন নিয়ে শুরুতে শিখে কাজ নামতে পারলে ক্যারিয়ার মসৃণ হবে তাতে কোন সংশয় নেই।
এসইও বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় আছে যা ধাপে ধাপে শিখতে হয়।
·         সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং SEO মেথড
·         কিওয়ার্ড রিসার্চ
·         সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী সাইট তৈরি
·         কনটেন্ট ডেভেলপমেন্ট প্লান
·         অনপেজ অপটিমাইজেশন
·         গুগল ওয়েবমাষ্টার টুল এবং এনালাইসিস
·         লিঙ্ক বিল্ডিং ষ্ট্র্যাটেজি এবং লিঙ্ক বিল্ডিং মেথড
·         সার্চ ইঞ্জিন র‍্যাকিং ফ্যাক্টর
·         লিঙ্ক মনিটরিং এবং রিপোর্টিং,
·         সাইট অডিট রিপোর্ট
·         স্যোসাল সিগন্যাল
·         গুগল অ্যালগরিদম আপডেট বিস্তারিত
তবে সবাইকে অনুরোধ করবো শুরুতেই গুগল কতৃক প্রকাশিত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন স্টার্টার গাইডটি পড়ে নেওয়ার জন্য, পুরো এসইও প্রসেসকে বুঝতে যথেষ্ট সহায়তা করবে।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং SEO মেথড
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে জানতে গুগলে সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন পাশাপাশি ইউটিউবে সার্চ করে ভিডিও দেখা যেতে পারে।
আপনাদের সাহায্যের জন্য নিচের লিংক গুলো দেখুন।
·         http://www.google.com/insidesearch/howsearchworks/thestory/
·         http://moz.com/beginners-guide-to-seo/how-search-engines-operate
·         http://moz.com/beginners-guide-to-seo/how-people-interact-with-search-engines
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলী সাইট তৈরি
কনটেন্ট ডেভেলপমেন্ট প্লান অনুযায়ী আপনার সাইটের স্ট্রাকচার তৈরি করতে হবে যা হতে হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। প্রতিটা পেজের  ক্রলাভিলিটী ও ভিজিবিলিটি নিশ্চিত করতে কাজ করতে হবে। সাথে কন্টেন্ট টার্গেট করে কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে। ‎এসইও'তে ‪অনপেইজ কোয়ালিটি সিগনালের গুরুত্ব এখন অনেক বেশি। আর তাই ওয়েবপেইজ এবং কনটেন্ট কোয়ালিটি নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন অপ্টিমাইজাররা। ওয়েবপেইজটি এবং ওটার কনটেন্ট কেমন হলে সেটিকে কোয়ালিটি কনটেন্ট বা ওয়েবপেইজ বলা যাবে তা নিয়ে এসইও গুরুরা নানা ধরণের পরামর্শ দেন। তবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল আসলে কিভাবে একটি ওয়েবপেইজের কোয়ালিটি নিরুপণ করে? গুগলের একজন কর্মকর্তা গতবছর এ সংক্রান্ত একটি গাইডলাইন ফাঁস করে দিয়েছিলেন! এ নিয়ে বেশ সাড়া পড়ে যায় ওয়েব দুনিয়ায়। তবে কয়েকবার ফাঁস হওয়ার পর গুগল নিজেই এই ডকুমেন্টটি পাবলিক করে দেয়।  এখানথেকে গুগলের এই সার্চ কোয়ালিটি রেটিং গাইডলাইনটি ডাউনলোড করা যাবে। ডকুমেন্টটিতে ওয়েবপেইজের অনপেইজ কোয়ালিটি সিগনাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এসইও নিয়ে কাজ করতে চাচ্ছেন যেহেতু এই ডকুমেন্টটি অবশ্য পড়বেন।
কিওয়ার্ড রিসার্চ ও কম্পিটেটর এনালাইসিস পদ্বতি
সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্লগে প্রমোট বা অ্যাফিলিয়েট করা পণ্য বা সেবা সম্পর্কে আপনার প্রকাশিত কনটেন্ট এ ভিজিটর আনতে, পরোক্ষভাবে অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করতে কিওয়ার্ড রিসার্চ একটি জরুরী বিষয়।
কিওয়ার্ডের রিসার্চের ধাপগুলো হবে এমন
·         কিওয়ার্ড সাজেশন
·         ব্রেইনস্ট্রমিং
·         কিওয়ার্ড ফিল্টারিং
·         কিওয়ার্ড গ্রুপিং
·         কম্পিটিটর সাইট এনালাইসিস
·         কিওয়ার্ড ফাইনালিজ
আপনি কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে পছন্দের পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। বেশি কিছু ফ্রি টুলস আছে কিওয়ার্ড রিসার্চের। এর সবচেয়ে প্রধান কাজ হলো একটি লাভবান কিওয়ার্ড খুঁজে বের করা।
 
ভালো কিওয়ার্ডের বৈশিষ্ট্য সমুহ

·         পণ্য বা সেবা সংশ্লিষ্ঠ কিওয়ার্ড হতে হবে
·         ফ্রেজিয়াল সার্চ কেমন হয় সেটাও দেখা জরুরি
·         কিওয়ার্ডটির অনেক চাহিদা থাকতে হবে বিশেষ করে একশন কিওয়ার্ড
·         সার্চে ঐ বিষয়ে যত কম রেজাল্ট দেখাবে তত ভালো
·         কিওয়ার্ডটির কম্পিটিশন কম থাকা বাঞ্চনিয়
·         সার্চ ইঞ্জিনে প্রতিযোগিতায় অবশ্যই সহজভাবে জিততে হবে।
কিওয়ার্ড রিসার্চ টুলস
·         http://www.adwords.google.com/
·         http://www.semrush.com/
·         http://www.wordtracker.com/
·         http://www.wordstream.com/keywords
·         http://ubersuggest.org
·         http://www.keyworddiscovery.com/search.html
·         http://marketsamurai.com
·         http://longtailpro.com
·         http://opensiteexplorar.org
·         http://Spy.fu
বিস্তারিত ভাবে কিওয়ার্ড রিসার্স শেখার জন্য আপনাদের সাথে একটি বই শেয়ার করছি আশা করি সবার উপকারে আসবে, এখানে ক্লিক করে ডাওনলোড করে নিন। তাছাড়া এখানে আমার একটা কম্পিটিটর সাইট এনালাইসিস করার পদ্ধতি শেয়ার করলাম, এটি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
গুগল ওয়েবমাষ্টার টুল এবং এনালাইসিস
ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে আরও ভালো ভাবে কাজ করনোর লক্ষ্যে গুগল ওয়েব মাস্টার নামক টুলস ব্যবহার করার পরামর্শ দেয়। এবং ওয়েব সাইটের পারফরমেন্স মনিটরিং করার জন্য গুগল এনালিটিক্স ইউজ করতে বলে। কিভাবে শিখবেন জানতে চান? নিচের ভিডিও দুটো দেখুন
http://www.youtube.com/watch?v=TL9zhUKsnvU
http://www.youtube.com/watch?v=mm78xlsADgc
লিঙ্ক বিল্ডিং ষ্ট্র্যাটেজি এবং লিঙ্ক বিল্ডিং মেথড
সাইটের গুরুত্ব ও গ্রহনযোগ্যতা বাড়াতে লিংক বিল্ডিং এর কোন বিকল্পই হয় না। এক একটি ব্যাকলিংক এর মাধ্যমে বাড়বে আপনার পপুলারিটি যা আপনার জন্য ভোট স্বরূপ। এর জন্য সার্চ ইন্জিন সবসময় খুজে বেড়ায় কোন সাইটের ব্যাকলিংক বেশি। লিংক বিল্ডিং সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রেজেন্টেশনটা দেখুন।
এছাড়াও বিভিন্ন লিংক বিল্ডিংয়ের পদ্ধতি শিখতে প্যাডি মোগানের বইটি পড়ুন, ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।
সার্চ ইঞ্জিন র‍্যাংকিং ফ্যাক্টর
প্রতিটা সার্চ ইঞ্জিন তাঁদের নিজস্ব নিয়ম নীতি মেনে ওয়েব সাইটকে প্রথম পেজে ঠাই দেয়, এই নিয়ম নীতি গুলোকে সামষ্টিক ভাবে সার্চ ইঞ্জিন র‍্যাংকিং ফ্যাক্টর বলা হয়।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রায় ২০০ এর ও অধিক সার্চ ইঞ্জিন ফ্যাক্টর রয়েছে। প্রত্যেক এসইও অপ্টিমাইজারকে এই ফ্যাক্টরগুলো মেনে সাইট র‍্যাংক করাতে হবে।
সাইটের এসইও অডিট রিপোর্ট
কোন একটা সাইটের এসইও’র কাজ শুরু করার আগে প্রত্যেকটা বিষয় পুংখানুপুঙ্খ রূপে এনালাইসিস করতে হয়। সাইটটার উদ্দেশ্য কি? কিওয়ার্ড ব্যবহার ও টার্গেটেড কন্টেন্ট ঠিক আছে কিনা? এছাড়াও পুরো সাইটে এবং বিভিন্ন পেজগুলো অপটিমাইজ কিনা চেক করতে হয়। পাশাপাশি লিংক বিল্ডিং করা আছে কিনা এটাও জানার প্রয়োজন হয় আর তাই সাইটের এসইও অডিট রিপোর্ট তৈরি করতে হয়। কিভাবে সাইটের এসইও অডিট করতে হবে সেটার একটা টেম্পলেট দিলাম এখানে।
স্যোসাল সিগন্যাল
বর্তমানে এসইও’তে একটি সাইটকে ভালো অবস্থানে নিয়ে আসতে হলে অবশ্যই স্যোসাল মিডিয়া যেমন ফেসবুক, গুগল প্লাস, টুইটার, পিন্টারেস্ট প্রভৃতি সাইটকে গুরুত্ব দিতে হবে।
গত বছর গুগল জোরেসরে সার্চ ইঞ্জিনে সাইট র‍্যাংকিং এর ক্ষেত্রে স্যোসাল সিগন্যাল এর ভূমিকা স্পষ্ট করেছে। তাই স্যোসাল সিগন্যাল ফলো করতে হবে। স্যোসাল সিগন্যাল বিষয়ে জানতে এই লিংকটা দেখুন।
গুগল অ্যালগরিদম আপডেট বিস্তারিত
প্রতি বছর গুগল ৫০০ এর অধিক ছোট বড় আপডেট করে থাকে, যা গুগলের অ্যালগরিদম আপডেট নামে পরিচিত। অ্যালগরিদম আপডেট করার মাধ্যমে গুগল ইউজারকে ১০০% প্রায়োরিটি দিয়ে সার্চ রেজাল্টকে আরও ইম্প্রুভ করতে চায়। ২০১১ সালে গুগল পান্ডা আপডেটে মাধ্যমে সার্চ রেজাল্টে প্রায় ৩৮ % পরিবর্তন। এছাড়াও স্পামারদের শায়েস্তা করতে গুগল ২০১২ সালে পেঙ্গুঈন আপডেট করে। গুগল অ্যালগরিদম আপডেট এর বিস্তারিত জানতে এই লিংকটিফলো করুন।
এসইও ফিল্ডে নিয়মিত আপ-ডু-ডেট থাকতে হয়, আপডেট জানতে নিয়মিত ভিজিট করুন এই সাইটগুলো:
·         http://moz.com/blog
·         http://searchengineland.com/
·         http://www.searchenginejournal.com/
·         http://www.seroundtable.com/
·         http://searchenginewatch.com/
·         http://earntricks.com/topics/onpageseo
চেষ্টা করলাম এসইও শেখায় এ টু জেড শেয়ার করতে, যে রিসোর্সগুলো দিয়েছি সেগুলো ভালভাবে পড়ে দেখুন। একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজারের জন্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সম্পূর্ণ পড়ুন
Older Posts → Home
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • নিয়ে নিন ১ ডজন তরুন প্রোগামাদের নিয়ে লেখা ই-বুক!! প্রোগ্রামিং শেখার জন্য কাজে আসবে!!!!
    কেমন আছেন সবাই। আশা করি আপনারা সকলে এই সুন্দর পৃথিবীতে ভালই আছেন। আর আমি আপনাদের সকলের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আজ আমি আপনাদের...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • 2016 সালের জন্য সেরা কিছু বুকমার্ক সোস্যাল ওয়েব সাইট লিষ্ট দেখে নিন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাখে ২০১৬ সালের পেজ Ranks অনুসারে আপনাদের জন্য কিছু ওয়েব সাইট লিংক...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (31)
  • July (29)
  • June (17)
  • May (3)
  • April (11)
  • March (13)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (10)
  • September (16)
  • August (10)
  • July (8)
  • June (34)
  • May (2)

আমাদের সম্পর্কে কিছু কথা

হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগার মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে যশোর জেলার মনিরামপুর উপজেলার এক প্রান্ত অঞ্চলে বসবাস করছি। ব্লগে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে অনলাইনে সবার সাথে শেয়ার করতে ভালবাসি। আমি ওয়েব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করতে খুবই পছন্দ করি। এই জন্য আমাকে একজন এসইও কনসালটেন্ট ও গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। আমাদের এই সাইটটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের একটি স্বপ্ন নিয়ে আমি ও আমার এক বড় ভাই মেহেদী হাসান এবং মোঃ কামরুল আলম রাসেল বিস্তারিত পড়ুন..

আমাদের অন্য স্টাফ সম্পর্কে

মেহেদী হাসান ও মোঃ কামরুল আলম রাসেল আমাদের নেটওয়ার্কের আওতায় সব সাইটে সক্রিয়ভাবে কাজ করে। সে আমার বন্ধু সার্কেল এবং খুবই কাছের বন্ধুও বটে। সে তার যে কোন কাজে সব সময় সৃজনশীলতার পরিচয় দেয়। বিশেষ করে আমাদের সাইটের কোন প্রকার সমস্যা কিংবা কোন পার্সনাল কাজের প্রয়োজনে সে আমাকে খুবই সক্রিয়ভাবে সহায়তা করে। সে অনলাইন থেকে আয় করার বিষয়ে খুবই অভিজ্ঞ। সেও ব্লগ পড়তে এবং লিখতে খুবই ভালোবাসে। বর্তমানে সে মনিরামপুর একটি আইটি ফার্মের সাখে সক্রিয়ভাবে জড়িত। তাদের সম্পর্কে বিস্তারিত পড়ুন..

সর্বশেষ মন্তব্য কারী

Copyright © AROHI ™ All Rights Reserved |