• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

AROHI

Basic Blogger Template Design

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • SEO
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS
ফেসবুক
Showing posts with label ফেসবুক. Show all posts
Showing posts with label ফেসবুক. Show all posts

Monday, January 22, 2018

চাঁদপুর প্রতিদিন

ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !

  চাঁদপুর প্রতিদিন      Monday, January 22, 2018     Facebook , ফেসবুক      No comments   
ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে প্রায়ই অনৈতিক কাজ করার খবর পাওয়া যায়। তাই ফেক আইডি ব্যবহার বন্ধে শাস্তির ব্যবস্থা করছে ব্রিটেন। মজা করে অনেক ছেলে মেয়ের নাম দিয়ে আইডি খুলে বসে থাকে। ছেলের নাম দিয়ে মেয়েরাও তাই করে। এতে বিব্রতকর ও অন্যায় কাজ হচ্ছে অহরহ। ফেক আইডি থেকে সমানে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজ। তাই ফেকআইডির বিষয়গুলো এখন আর মজা করার পর্যায়ে নেই। আইডিগুলোর একটা বিহিত না করতে পারলে একসময় আর সন্ত্রাসের রাশ টেনে ধরা সহজ হবে না। তাই বুঝেই ফেক আইডির জন্য সাইবার আইনে নতুন সংশোধনী এনেছে ব্রিটিশ সরকার। ফেক অ্যাকাউন্ট ব্যবহারকারী ধরা পড়লেই তার বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে সরকার। হতে পারে আর্থিক জরিমানা। এমনকি জেলও।

ব্রিটিশ সরকার এমন এক পদ্ধতি চালু করতে যাচ্ছে, যেখানে সন্দেহজনক ফেসবুক আইডির প্রোফাইলের ওপর নজরদারি করবে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে এই নজরদারি রাখা হবে। তাতে করে বেশিদিন আগলে রাখা যাবে না ফেক আইডি।
সম্পূর্ণ পড়ুন
Smiley face

Friday, February 26, 2016

চাঁদপুর প্রতিদিন

সরকার এখন ইচ্ছা করলেই যে কারও ফেসবুকে প্রবেশ করতে পারবে?

  চাঁদপুর প্রতিদিন      Friday, February 26, 2016     ফেসবুক      No comments   
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাসওয়ার্ড আর গোপন থাকছে না।

সরকার চাইলে সন্দেহভাজন যে কারও ফেসবুকে লগইন করতে পারবে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হামলার ঘটনার পর নাশকতাকারীরা ফেসবুক ব্যবহার করে তাদের আইডিগুলো নিষ্ক্রিয় করে দেয়। ফলে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য উদ্ধার করতে সক্ষম হয়নি সরকারের সংশ্লিষ্টরা। কিন্তু এখন থেকে আইডি নিষ্ক্রিয় করা হলেও সংশ্লিষ্ট ফেসবুকের যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা যাবে। এজন্য আনা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এ প্রসঙ্গে জানতে চাইলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার যুগান্তরকে বলেন, আইনশৃংখলা বাহিনী ও সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের যে সক্ষমতা আছে তা আরও বৃদ্ধি করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে। আধুনিক বিশ্ব যেভাবে তথ্যপ্রযুক্তিনির্ভর সন্ত্রাস দমন করে, তেমনটি বাংলাদেশেও শুরু হয়েছে। আধুনিক ডাটা সেন্টার স্থাপন, নানা ধরনের সফটওয়্যার ব্যবহার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তৈরি করাসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যই ঢেলে সাজানো হচ্ছে ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। তিনি বলেন, ‘সরকার এখন ইচ্ছা করলেই যে কারও ফেসবুকে প্রবেশ করতে পারবে। আশার কথা হচ্ছে, এখন এ ধরনের প্রযুক্তি আমাদের হাতে এসেছে। তবে আমাদের টার্গেট তারাই যারা অপরাধ করবে।’ জানা গেছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তথ্যপ্রযুক্তির ঝুঁকি মোকাবেলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলা ও নাশকতার ঘটনায় গোয়েন্দারা সাইবার সন্ত্রাসীদের দৌরাত্ম্য গভীরভাবে পর্যবেক্ষণ করেন। গোয়েন্দাদের সুপারিশের পর সরকার তথ্যপ্রযুক্তিনির্ভর সংস্থাগুলোকে আরও নজরদারি করতে আধুনিক সুযোগ-সুবিধা প্রদান, অবকাঠামো নির্মাণ, মনিটরিং সুবিধা প্রদানের লক্ষ্যে সরকার ২৩ কোটি ১৮ লাখ টাকার বরাদ্দও দেয়। আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গুলশানে ২৮ সেপ্টেম্বর ইতালি নাগরিক সিজারি তাভেল্লা ও এর চারদিন পর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার পর কয়েকটি বিষয় সামনে চলে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- যারা বিভিন্ন ধরনের হত্যাচেষ্টা, হত্যা বা হুমকি দিচ্ছে এরা বেশির ভাগ সময় সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করছে। অপরাধী চক্রের সদস্যরা সরকারকে বেকায়দায় ফেলতে নানা ধরনের অপপ্রচার চালায়। নাশকতাকারীরা সামাজিক মাধ্যম, ব্লগ ও বিভিন্ন ওয়েবপেজে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পরামর্শ সভাও করে। এসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তির নজরদারি বাড়ানোর ওপর গোয়েন্দারা সরকারের কাছে সুপারিশ করেন। এরপর জাতীয় নিরাপত্তা নিশ্চিত এবং নতুন প্রজন্মের এসব সাইবার সন্ত্রাস মোকাবেলায় সরকার প্রযুক্তির সক্ষমতা বাড়াতে নানা পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে ফেসবুক নজরদারি করতে প্রয়োজনীয় প্রযুক্তি সংগ্রহ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে মনিটরিং সুবিধা প্রদান, টেলিযোগাযোগ খাতের উদীয়মান ঝুঁকি মোকাবেলা, টেলিযোগাযোগ অ্যাপ্লিকেশন/সফটওয়্যারের অপব্যবহার এবং সাইবার ক্রাইম প্রতিরোধে ২০১৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) গঠন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা প্রকল্পের ফোকাল পয়েন্ট ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা যুগান্তরকে বলেন, ইদানীং সামাজিক মাধ্যম ফেসবুক, টুইটার ও ব্লগভিত্তিক সরকারবিরোধী ষড়যন্ত্রকারীদের নজরদারি করতে গিয়ে কিছু বিষয় পরিষ্কার হয়েছে। এর মধ্যে যেটি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে- সাইবার অপরাধী মনে করছে যেহেতু মোবাইলে কথা বললে বা পরামর্শ করলে আইনশৃংখলা বাহিনী তাদের নাশকতার তথ্য সহজেই জানতে পায়। তাই এরা ফেসবুক বা ইন্টারনেট বিভিন্ন সাইট খুলে নিজেদের মধ্যে ক্লোজ গ্র“পে শলাপরামর্শ করে। এ ধরনের সাইবার অপরাধীদের দমনে সরকার শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। এখন তারা ফেসবুকে নিষ্ক্রিয় করে দিলেও তথ্য উদ্ধার করা যাবে। আগেও কিছু তথ্য উদ্ধার করা যেত, এখন পুরোপুরি তথ্যই উদ্ধার করা সম্ভব। তিনি জানান, প্রযুক্তি ব্যবহারের সঙ্গে মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখন যে কারও ফেসবুকে প্রবেশ করার মতো সক্ষমতা রয়েছে সরকারের।

সূত্র: ইন্টারনেট
সম্পূর্ণ পড়ুন

Tuesday, November 24, 2015

চাঁদপুর প্রতিদিন

ফেইসবুক প্রতিষ্ঠাতার একান্ত সাক্ষাৎকার!!!

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, November 24, 2015     ফেসবুক , বিনোদন      No comments   
 দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র দৈনিক কালেরকণ্ঠ তাদের সাপ্তাহিক ব্যঙ্গ ম্যাগাজিন ঘোড়ার ডিমে ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের সাথে তাদের কাল্পনিক সাক্ষাৎকার প্রকাশ করেছে। আপনাদের জন্য সেটাই উল্লেখ করা হলঃ



কেমন আছেন জুকার মামা?
আমি আপনার মামা হলাম কি করে?

আপনি আমার ফেইসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। তারমানে আপনি আমার ফ্রেন্ড। আর আমাদের দেশে ফ্রেন্ডদের আদর করে মামা ডাকা হয়। এটা অলিখিত নিয়ম।
আর কি কি নিয়ম আছে, শুনি?

ফেইসবুকে যাদের স্ট্যাটাসে বেশী লাইক পড়ে, তাদের আমরা সেলিব্রিটি ডাকি। তবে যারা অটোলাইক ইউজ করে লাইক বাড়ায়, তাদের নিয়ে হাসি ঠাট্টা করি। আচ্ছা, আপনি কি অটোলাইক ইউজ করেন?
ওহ মাই গড! বলেন কি? আমি অটোলাইক ইউজ করি না। আপনি আমার ওপর এই মিথ্যা বদনাম তুলতেছেন কেন?

আমাদের দেশে যারা অটোলাইক ইউজ করে তাদের লাইক লিস্ট দেখলেই বুঝা যায়। কারণ এতে বিদেশী ফেইসবুক ইউজারের লাইক বেশী থাকে। আমি খেয়াল করে দেখছি, আপনার স্ট্যাটাসে বেশীরভাগ লাইক বিদেশী লোক দেয়। তার মানে আপনি অটোলাইক ইউজ করতেছেন।
আমি ঐ রকম লোক না। কে বা কারা আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসাতে চাচ্ছে।

আসল প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয় শুনেছেন বাংলাদেশ সরকার সাময়িক ভাবে ফেইসবুক বন্ধ করেছে। ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন?
এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ। সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই।

তারমানে এই ষড়যন্ত্রে আপনিও জড়িত। সরকারের সাথে আপনার আঁতাত আছে!
আঁতাত বাতাত কিছু নাই। আপনি খেয়াল করে একটা জিনিষ দেখবেন, সব দেশের লোকই একটা নির্দিষ্ট সময় ফেইসবুক ইউজ করে। কিন্ত চব্বিশটা ঘন্টা ইউজ করে আপনাদের দেশের পোলাপাইন। যার ফলে আপনাদের সেবায় যারা নিয়োজিত তাদের নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। ফেইসবুক আপানাদের দেশে বন্ধ হওয়ায় তারা এখন ছুটিতে আছে।

কিন্তু এর পরও তো অনেকেই ফেইসবুক ইউজ করতেছে।
এরা চেইন ফেইসবুকার। তাদের কথা আলাদা। এদের বন্ধুক দিয়ে গুলি করলেও ফেইসবুক ইউজ করা বন্ধ করবে না। বরং উল্টো শ্লোগান দিবে, ফেইসবুক ছাড়ুম না, গুলি করো।

তার মানে বাংলাদেশের ফেইসবুক ইউজারদের কোন গুরুত্ব আপনার কাছে নেই?
কে বলছে নেই? অবশ্যি আছে। তাছাড়া বাংলাদেশের ফেইসবুক ইউজারদের কাছে আমি অনেক ঋণী!

ক্যামনে?
এই যেমন অন্যান্য দেশে ফেইসবুকে তরুণদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্দোগ নিই। তার জন্য অনেক টাকা ব্যায় করতে হয়। কিন্তু আপনাদের দেশে সেটা করতে হয়না। কারন, আমাদের হয়ে সেই কাজটা রাজনীতিবিদ থেকে শুরু করে আপনাদের বিভিন্ন পর্যায়ের সেলিব্রিটিরা করে ফেলেন। তারা একটা ইস্যু ক্রিয়েট করেন আর আপনারা সবাই দুই দলে ভাগ হয়ে ফেইসবুকে সেটা নিয়ে ত্যানা পেঁচান। যার ফলে আমাদের মার্কেটিং টা ফ্রি হয়ে যায়।

সেই মার্কেটিং এ বেঁচে যাওয়া অর্থ দিয়ে আপনি কি করেন? অটোলাইকার কিনেন?
যার জন্য করলাম চুরি, সে কয় চুর। আপনার কাছে আর সাক্ষাৎকার দিমুনা। 

সূত্র : কালের কন্ঠ
সম্পূর্ণ পড়ুন

Tuesday, November 17, 2015

চাঁদপুর প্রতিদিন

ফেসবুকের ১৩ টি বিস্ময়কর তথ্য সম্পর্কে জেনে নিন!!!

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, November 17, 2015     ফেসবুক      No comments   
 বন্ধুরা আপনারা সকলে অনায়াসে ফেসবুকের বিস্ময়কর তথ্য সম্পর্কে অবগত নন। তাই আজ আমি আপনাদের জন্য জন্য এই বিশাল তথ্যভান্ডার নিয়ে হাজির হলাম। তাহলে আপনারা সহজে ফেসবুকের বিস্ময়কর তথ্য সম্পর্কে জানুন।



সারা পৃথিবীতে ফেসবুকের আধিপত্য। টেকি প্রজন্মের তরুণরা ফেসবুক ছাড়া যেনো সুখীই নয়! শুধুই কি তরুণ? ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সীদের যোগাযোগের অন্যতম মাধ্যম এখন ফেসবুক। সারাদিন ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে সময় কাটান। কিন্তু আপনি কি জানেন ফেসবুকের হাঁড়ির খবর? খুব তো ফেসবুক ব্যবহার করছেন। তাহলে জেনে নিন ফেসবুকের ১৩ টি জানা অজানা তথ্য।
১. ফেসবুকের সবার আগে নাম ছিল 'facemash', তারপর নাম হয় Thefacebook. ২০০৫ সাল থেকে নাম হয় 'facebook'
২. গুগলে 'ইউআরএল' বা 'সার্চ অ্যাডড্রেসে' শুধু FB লিখে কন্ট্রোল এন্টার বটন দুটি টিপলেই ফেসবুকের হোম পেজ খুলে যায়।
 ৩. ফেসবুকে ১ বিলিয়ন বা ১০০ কোটি অ্যাকটিভ ইউজার আছে। যার মধ্যে অন্তত অর্ধেক ইউজার প্রতিদিন ফেসবুকে লগ ইন করেন। মানে দাঁড়াল বিশ্বের সাতজন লোকের মধ্যে একজন ফেসবুকে ব্যবহার করে। আমেরিকার ৯৫ শতাংশ মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে।
৪. অস্ট্রেলিয়ায় এক মা তার মেয়ের নাম রাখেন লাইক। কারণ সেই শিশু গর্ভে থাকাকালীন মা ফেসবুকে 'like' করলেই কিক করত। এখানেই শেষ নয় ইজিপ্টে এক দম্পতি তাদের সদ্যোজাত কন্যা সন্তানের নাম রাখেন ফেসবুক। দেশে ফেসবুকে সরকারের নজরদারির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই কাজ করেন সেই দম্পতি।
৫. ফেসবুক সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ কিন্তু ফেসবুকের নিজস্ব অফিসিয়াল প্রোফাইল নয়। সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ হল facebook for every phone, তারপর facebook, তিন নম্বরে youtube এর অফিসিয়াল ফেসবুক পেজ।
৬. ফেসবুকের প্রথম ইউজার হলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে কোনও কারণে নিজের প্রোফাইল নামের বানান ভূল করেছিলেন জুকারবার্গ।
৭. একদম শুরুতে ফেসবুকে যে কেউ যে কারও অ্যাকাউন্ট ব্যবহার করতে পারত। মানে আপনি আপনার বন্ধু বা অচেনা কারও প্রোফাইলে পোস্ট বা স্টেটাস আপডেট করতে পারতেন।
৮. আধুনিক বিশ্বের অন্যতম সবচেয়ে বড় মানসিক রোগের নাম ফেসবুক অ্যাডিকশন ডিসঅর্ডার বা ফ্যাড (FAD)। এই রোগের উপসর্গ হল কারও ফোন না ধরা, কোথাও গিয়ে শুধু ফোন বা ট্যাবের দিকে চেয়ে থাকা। ক্ষুধামন্দা, অনিদ্রা, চাপা টেনশন সবই হয় এই FAD থেকে। বর্তমানে ৫০ লক্ষ মানুষ এই রোগের শিকার।
৯. আমেরিকায় বেশিরভাগ দম্পতি ডিভোর্সের কারণ হিসেবে একেবারে প্রথম দিকে লেখা হয় 'ফেসবুক'। এক রিসার্চ বলছে ফেসবুকের বন্ধুদের সময় দিতে গিয়ে সম্পর্ককে অবহেলা করা হচ্ছে বেশি। সেখানে আরও বলা হয়েছে নিজের স্বামী, স্ত্রী, বান্ধবীর থেকে প্রাক্তন বা পুরনো সম্পর্কের প্রোফাইল নিয়েই বেশি আগ্রহী থাকেন ব্যবহারকারীরা।
১০. প্রতি ৫ সেকেন্ডে ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়।
১১. গড়ে একজন ফেসবুক ইউজার প্রতিদিন এক ঘণ্টা করে সময় ফেসবুকের জন্য খরচ করেন।
১২. ফেসবুকে ১ কোটি অ্যাপস আছে। ২৫ কোটি ফেসবুক গেমস প্রতি মাসে খেলা হয়। ৫ কোটি ফেসবুক পেজ আছে। ১ ট্রিলিয়ন লাইক আছে।
১৩. একজন ফেসবুক ব্যবহারকারীর গড়ে ১৪০ জন 'friends' থাকে।
সম্পূর্ণ পড়ুন

Tuesday, October 27, 2015

চাঁদপুর প্রতিদিন

নোটিফিকেশন হালনাগাদ করছে ফেসবুক!!!

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, October 27, 2015     ফেসবুক      No comments   
ফেসবুক সম্প্রতি মোবাইল নোটিফিকেশন ট্যাবটি হালনাগাদ করেছে। এখন থেকে নোটিফিকেশন পাওয়ার জন্য পছন্দের বিষয়গুলো ঠিক করে দিতে পারবেন ব্যবহারকারী। খেলার স্কোর, আবহাওয়া বার্তা, জন্মদিন থেকে শুরু করে প্রয়োজনীয় তথ্যের হালনাগাদ পেতে নোটিফিকেশন ‘পারসোনালাইজড’ করার সুবিধা দেবে ফেসবুক।
গতকাল সোমবার মোবাইল অ্যাপে ফেসবুকের নোটিফিকেশন ট্যাবটির নতুন নকশা হালনাগাদ করার ঘোষণা দেয় ফেসবুক। আপাতত যুক্তরাষ্ট্রে এটি চালু হয়েছে। পরে অন্য দেশেও এটি চালু হবে।
ফেসবুকের অফিশিয়াল ব্লগে প্রোডাক্ট ম্যানেজার কেইথ পেইরিস লিখেছেন, ‘আমরা ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া শুনেছি যে তাঁরা বকে জায়গায় তাঁদের দরকারি সব তথ্য জানতে চান। নোটিফিকেশনের পাশাপাশি যে সময় যে তথ্য দরকার তা কাস্টমাইজড করে রাখা যাবে। সাধারণ তালিকার পরিবর্তে বিশেষ কার্ড আকারে নোটিফিকেশনগুলো সাজানো থাকবে।

সুত্র: প্রথম আলো
সম্পূর্ণ পড়ুন
Older Posts → Home
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • নিয়ে নিন ১ ডজন তরুন প্রোগামাদের নিয়ে লেখা ই-বুক!! প্রোগ্রামিং শেখার জন্য কাজে আসবে!!!!
    কেমন আছেন সবাই। আশা করি আপনারা সকলে এই সুন্দর পৃথিবীতে ভালই আছেন। আর আমি আপনাদের সকলের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আজ আমি আপনাদের...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • 2016 সালের জন্য সেরা কিছু বুকমার্ক সোস্যাল ওয়েব সাইট লিষ্ট দেখে নিন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাখে ২০১৬ সালের পেজ Ranks অনুসারে আপনাদের জন্য কিছু ওয়েব সাইট লিংক...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (31)
  • July (29)
  • June (17)
  • May (3)
  • April (11)
  • March (13)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (10)
  • September (16)
  • August (10)
  • July (8)
  • June (34)
  • May (2)

আমাদের সম্পর্কে কিছু কথা

হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগার মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে যশোর জেলার মনিরামপুর উপজেলার এক প্রান্ত অঞ্চলে বসবাস করছি। ব্লগে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে অনলাইনে সবার সাথে শেয়ার করতে ভালবাসি। আমি ওয়েব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করতে খুবই পছন্দ করি। এই জন্য আমাকে একজন এসইও কনসালটেন্ট ও গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। আমাদের এই সাইটটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের একটি স্বপ্ন নিয়ে আমি ও আমার এক বড় ভাই মেহেদী হাসান এবং মোঃ কামরুল আলম রাসেল বিস্তারিত পড়ুন..

আমাদের অন্য স্টাফ সম্পর্কে

মেহেদী হাসান ও মোঃ কামরুল আলম রাসেল আমাদের নেটওয়ার্কের আওতায় সব সাইটে সক্রিয়ভাবে কাজ করে। সে আমার বন্ধু সার্কেল এবং খুবই কাছের বন্ধুও বটে। সে তার যে কোন কাজে সব সময় সৃজনশীলতার পরিচয় দেয়। বিশেষ করে আমাদের সাইটের কোন প্রকার সমস্যা কিংবা কোন পার্সনাল কাজের প্রয়োজনে সে আমাকে খুবই সক্রিয়ভাবে সহায়তা করে। সে অনলাইন থেকে আয় করার বিষয়ে খুবই অভিজ্ঞ। সেও ব্লগ পড়তে এবং লিখতে খুবই ভালোবাসে। বর্তমানে সে মনিরামপুর একটি আইটি ফার্মের সাখে সক্রিয়ভাবে জড়িত। তাদের সম্পর্কে বিস্তারিত পড়ুন..

সর্বশেষ মন্তব্য কারী

Copyright © AROHI ™ All Rights Reserved |