• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

AROHI

Basic Blogger Template Design

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • SEO
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS
গুগল
Showing posts with label গুগল. Show all posts
Showing posts with label গুগল. Show all posts

Saturday, January 9, 2016

চাঁদপুর প্রতিদিন

প্লে স্টোর থেকে ১৩টি অ্যাপ সরিয়ে নিল গুগল!!!

  চাঁদপুর প্রতিদিন      Saturday, January 9, 2016     গুগল      No comments   
গুগলের অ্যানড্রয়েড মার্কেট প্লেস ‘গুগল প্লেস্টোর’ থেকে ১৩টি অ্যাপ্লিকেশন সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে এসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাপগুলোর ব্যাপারে মিথ্যা রেটিং ও রিভিউ প্রকাশ করা হচ্ছিল, এতে ব্যবহারকারীরা প্রতারণার শিকার হচ্ছিলেন। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস।

গুগল প্লেস্টোর থেকে ঝুঁকিপূর্ণ ১৩টি অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। ছবি : অ্যানড্রয়েড স্পিন

সরিয়ে নেওয়া ১৩টি অ্যাপ হচ্ছে?

১. কেক ব্লাস্ট
২. জাম্প প্ল্যানেট
৩. হানি কম্ব
৪. ক্রেজি ব্লক
৫. ক্রেজি জেলি
৬. টিনি পাজল
৭. নিনজা হুক
৮. পিগি জাম্প
৯. জাস্ট ফায়ার
১০. ইট বাবল
১১. হিট প্ল্যানেট
১২. কেক টাওয়ার
১৩. ড্র্যাগ বক্স


ক্রিস ধেঘানপুর নামের একজন নিরাপত্তা গবেষক এসব ঝুঁকিপূর্ণ অ্যাপ চিহ্নিত করেন। মোবাইল সিকিউরিটি প্রোভাইডার হিসেবে কাজ করেন তিনি। ক্রিস বলেন, হানিকম্ব নামের অ্যাপটি দেখা যাচ্ছিল ১০ লাখের বেশিবার অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপটি নিয়ে ভালো ভালো রিভিউ দেখা যাচ্ছিল, যা দেখে ব্যবহারকারীরা তা ডাউনলোড করেন। কিন্তু পুরো ব্যাপারটাই ছিল ধাপ্পাবাজি। এগুলো ইচ্ছে করে বাড়িয়ে দেখানো হয়েছে যাতে বাকিরা ফাঁদে পড়ে এসব অ্যাপ ডাউনলোড করে।
ক্রিস আরো বলেন, দু-তিন মাস ধরে ম্যালওয়ারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা গেমের নামে এই অ্যাপগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এমনকি গুগলের পক্ষ থেকে ফ্যাক্টরি রিসেট করার পরও ম্যালওয়ারগুলো সরানো যাচ্ছিল না।
গত বছরের নভেম্বরেও এ ধরনের কিছু ম্যালওয়ার চিহ্নিত করেছিল গুগল। অ্যাপের ডাউনলোড বাড়াতে প্লেস্টোরে ডাউনলোড সংখ্যায় ইচ্ছে করে পরিবর্তন এনে তা বাড়িয়ে দেখানো হয়। এ ছাড়া ইতিবাচক রিভিউয়ের মাধ্যমে অ্যাপগুলো যেন বেশি ডাউনলোড হয় সে জন্য ছড়িয়ে দেওয়া হয় এসব ম্যালওয়ার।

সুত্র: এনটিভিনিউজ
সম্পূর্ণ পড়ুন
Smiley face

Thursday, December 31, 2015

চাঁদপুর প্রতিদিন

নতুন বছরের শুভেচ্ছায় গুগল ডুডল!!!

  চাঁদপুর প্রতিদিন      Thursday, December 31, 2015     গুগল      No comments   
নতুন বছরের শুভেচ্ছায় গুগল ডুডল! ছবি : গুগল
বিশেষ বিশেষ দিনগুলোতে হোমপেজে পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ দিন উপলক্ষে বদলে ফেলা হয় গুগলের লোগো। একে বলা হয় গুগল ডুডল। এবার ইংরেজি নতুন বছর ২০১৬ কে স্বাগত জানাতে নতুন গুগল ডুডল তৈরি করা হয়েছে।
একটি বছরকে বিদায় এবং আরেকটি বছরকে বরণ করে নিতে এই গুগল ডুডলে রয়েছে পাঁচটি রঙিন পাখি এবং একটি রঙিন পাখির ডিম। আর সেই রঙিন ডিমের ওপরই ইংরেজিতে লেখা রয়েছে নতুন বছরের আগমনী বার্তা ‘২০১৬’।
নতুন এই গুগল ডুডলে দেখানো হয়েছে পাঁচটি পাখি অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ডিমটি ফুটবে। অর্থাৎ বিশ্বজুড়ে সবার নতুন বছরের প্রতীক্ষাকে প্রতীকী রূপে তুলে ধরা হয়েছে এই গুগল ডুডলের মাধ্যমে।
ডুডলের সব পাখির মাথাতেই রয়েছে পার্টি হ্যাট। আরেকটি পাখির পকেটে রয়েছে ঘড়ি, পাখিটা নতুন বছরের অপেক্ষায় সময় গুনছে অধীর আগ্রহে।
গুগল ডুডলের নিচেই রয়েছে একটি অপশন যেখানে লেখা আছে ‘ওয়াচ অ্যান্ড রিমেম্বার দ্য মোমেন্টস অব ২০১৫’। এই লেখাতে ক্লিক করলে পুরোনো বছরের বড় বড় ঘটনাগুলোর এক ঝলক দেখে নিতে পারবেন। বছরের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে প্যারিসে সন্ত্রাসী হামলা, চেন্নাইয়ের ভয়াবহ বন্যাসহ অন্য আলোচিত সব ঘটনা।

সুত্র : এনটিভি নিউজ
সম্পূর্ণ পড়ুন

Monday, October 26, 2015

চাঁদপুর প্রতিদিন

১০০ কোটি ব্যবহারকারীর ছয় সেবা!!!

  চাঁদপুর প্রতিদিন      Monday, October 26, 2015     গুগল , মোবাইল অ্যাপস      No comments   
বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে গুগল। প্রতিদিন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী গুগলের নানা সেবা ব্যবহার করেন। সম্প্রতি গুগলের প্রান্তিক আয় ঘোষণার সময় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, প্লে স্টোর সেবাটি গুগলের ষষ্ঠ সেবা হিসেবে এক কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। এক কোটিরও বেশি ব্যবহারকারীর হিসেবে গুগলের ছয়টি সেবা হচ্ছে অ্যান্ড্রয়েড, ম্যাপস, সার্চ, ক্রোম, প্লেস্টোর ও ইউটিউব।







অ্যান্ড্রয়েড
গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ১৪০ কোটিরও বেশি। স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে এটি শীর্ষে। এ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ১৬ লাখ অ্যাপ ছাড়াও অন্যান্য কনটেন্ট রয়েছে। গুগল নেক্সাস ব্র্যান্ডের অধীনে নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে থাকে।
ম্যাপস
গুগল ম্যাপস সেবাটি অনলাইন ম্যাপিং সেবা হিসেবে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। অনলাইনে সেবা হিসেবে এটি এখন অনেক জনপ্রিয় একটি সেবা। ওয়েবসাইট হিসেবে ব্যবহারের পাশাপাশি একাধিক প্ল্যাটফর্মে এটি অ্যাপ হিসেবেও পাওয়া যায়। ২০১৩ সালে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হয়েছিল এবং অন্যতম দরকারি অ্যাপ হিসেবে এটি এখনো তালিকার ওপরের দিকে রয়েছে।
সার্চ
ইন্টারনেট সার্চের সমার্থক হয়ে গেছে গুগলের নাম। গুগলের সার্চ পেজটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট। প্রতিদিন ৩০০ কোটিরও বেশিবার গুগল সার্চে কোনো কিছু অনুসন্ধান করা হয়। ওয়েবের পাশাপাশি মোবাইল প্ল্যাটফর্মে অ্যাপ হিসেবেও এটি রয়েছে।
গুগল ক্রোম
গুগলের ক্রোম ব্রাউজারটিও এখন অনেক জনপ্রিয়। বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ গুগল ক্রোম ব্যবহার করছেন। ডেস্কটপের পাশাপাশি মোবাইলেও এটি ব্যবহার করা যায় বলে বিভিন্ন প্ল্যাটফর্মে এ ব্রাউজারটি ব্যবহার করেন অনেকে। বর্তমানে ব্রাউজারের বাজারের ৪৫ শতাংশ ক্রোমের দখলে। গুগলের বর্তমান প্রধান নির্বাহী সুন্দর পিচাই গুগল ক্রোমের উন্নয়নে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন।
প্লেস্টোর
প্লে স্টোর হচ্ছে গুগলের অ্যাপ প্ল্যাটফর্ম। সম্প্রতি এ প্লাটফর্মটির ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে। এই মার্কেটপ্লেস থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপস, গেমস, মুভি, বই নিতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনেক অ্যাপ প্রি-ইনস্টল করা থাকে। এই অ্যাপ স্টোর থেকে বিভিন্ন কনটেন্ট ৫০ বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
ইউটিউব
২০১৩ সালের মার্চ মাসে ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক পার হয়ে যায় ইউটিউব। এরপর থেকে গুগল আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। গুগল কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিদিন কোটি কোটি ঘণ্টা ইউটিউব ভিডিও দেখে মানুষ। গড়ে প্রতিজন মোবাইল ব্যবহারকারী প্রতিবার ৪০ মিনিট করে ইউটিউবে সময় কাটান। ৫০ শতাংশ ইউটিউব দর্শক আসে মোবাইল থেকে।


সুত্র: প্রথম আলো (কপি পেষ্ট করা)
সম্পূর্ণ পড়ুন

Tuesday, September 29, 2015

চাঁদপুর প্রতিদিন

গুগল ব্যবহারীদের জানা প্রয়োজন এমন ১০টি ইউআরএল সম্পর্কে জানুন কাজে লাগবে!!!

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, September 29, 2015     গুগল , টিপস এন্ড ট্রিকস      No comments   
বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি পবিত্র ঈদুল আযহা বা কোরবানী ঈদ আপনাদের সকলের মহা-আনন্দের মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়েছে। আর এই আনন্দকে আরো একধাপ বাড়িয়ে দিতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউন শেয়ার করছি। বন্ধুরা আপনারা যারা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাদের জন্য বিশেষ করে আপনারা এই বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। আজ আমি আপনাদের জন্য গুগলের গুরুত্বপূর্ণ কিছু সেবা সম্পর্কে ধারনা দিব। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।


 জেনে নিন গুগলের সেরা ১০ টি সেবা সম্পর্কে যা আপনাদের কাজে লাগবে।


১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবেhttp://passwords.google.com ইউআরএলটিতে।
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেনhttps://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeoutঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
https://history.google.com
https://history.google.com/history/audio
https://www.youtube.com/feed/history
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
https://www.google.com/settings/account/inactive
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেইhttps://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই?https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।

সুত্র বা ক্রেডিট : টেকটিউনস

তাহলে আজ বন্ধুরা এই পর্যন্ত। আপনাদের সকলের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। 

ট্যাগ : help, টিপস এন্ড ট্রিকস, ডাউনলোড
সম্পূর্ণ পড়ুন

Monday, June 22, 2015

চাঁদপুর প্রতিদিন

গুগল সম্পর্কে অজানা কিছু তথ্য জানা না থাকে আজই জেনে নিন?

  চাঁদপুর প্রতিদিন      Monday, June 22, 2015     খবর , গুগল , টিপস এন্ড ট্রিকস      6 comments   
আন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় মনে প্রাণে বিশ্বাস করি আপনারা সকলে সিয়াম সাধনার মাসে আল্লাহ রহমতে ভালই আছেন। আর আমি আপনাদের ভালবাসা নিয়ে সিয়াম সাধনার মাসে খুব ভা্ল আছি। বন্ধুরা আপনারা হয় তো পোষ্ট টাইটেল দেখে ভয় পেয়েছেন। কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নাই কেননা আপনারা সকলে গুগল সম্পর্কে আগ থেকে কম আর জানেন। আপনারা যারা ইন্টারনেট নিয়ে সর্বদা কাজ করে থাকেন। আমরা সহজে বুঝি গুগল হলো একটা বৃহৎ সার্চ ইঞ্জিন। আসলে কথাটি সত্য। কিন্তু এর বাহিরে আরো অনেক তথ্য গোপন থেকে যায়। আর আমি আজ আপনাদের সেই বিষয়টি জানাবো। তো শুরু করা যাক। 






ইন্টারনেট ব্যবহারকারীরা সকলেই গুগল এর সাথে পরিচিত।বর্তমানে বিশ্বে যতগুলো সার্চ ইঞ্জিন আছে   তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনহলো Google।
বর্তমানে গুগলকে ইন্টারনেট এর রাজা বললেও কম হবে।যুক্তরাষ্ট্রের  ক্যালিফোর্নিয়ার মাউনটেইন ভিউ শহরে অবস্হিত গুগলের প্রধান কার্যালয় ।মানুষের কাছে তথ্য সহজলভ্য করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিশ্বের এই জনপ্রিয়  প্রতিষ্ঠানটি।গুগল একসঙ্গে এত বিষয় নিয়ে কাজ করে যে সবকিছুর হিসাব রাখাই কঠিন।
চলুন, আর কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক।



গুগলের প্রতিষ্ঠাতা হলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ ও  সার্গেই ব্রিন।প্রতিনিয়ত নতুন সেবা,নতুন পণ্য দিয়ে বিশ্বে নিজেদের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে গুগল।বিজ্ঞাপন জগতে নিজেদের অবস্হান করেছে সুদৃঢ়।এছাড়া বিভিন্ন কোম্পানী কিনে এবং অংশীদারিত্ব নিয়ে নিজেদের বহুমুখীতা সমৃদ্ধ করছে।তাইতো সার্চ এর পাশাপাশি ই-মেইল,ভিডিও শেয়ারিং,সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে গুগলের সেবা রয়েছে। 


গুগলের ওয়েবসাইট অনুযায়ী,গুগলের মূল লক্ষ্য হচ্ছে ''বিশ্বের যাবতীয় তথ্য সুবিন্যস্ত করা এবং সেগুলো সর্বসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা''।সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে নিজেদের আকার ও উপযোগীতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে।

 ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর  এক বন্ধুর গাড়ির গ্যারেজে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে গুগলের যাত্রা  শুরু হয় তখন দুই বন্ধুর টাকা ছাড়াও এই সময়ে তাঁদের  পাশে দাঁড়ান সান মাইক্রো সিস্টেমের সহ-প্রতিষ্টাতা এন্ডি বেথটোশেইম।কোম্পানী হওয়ার আগেই তিনি পেজ আর ব্রিনকে এক লাখ ডলার দেন।পরের বছর জুন মাসে দুটি ভেঞ্চার ক্যাপিটেল কোম্পানি গুগলকে আড়াই কোটি (২৫ মিলিয়ন ) ডলার বিনিয়োগ করে।আর ২০০৪ সালে ৮৫ ডলারে গুগল শেয়ার বাজারে তাদের শেয়ার ছেড়ে দুই হাজার ৩০০ কোটি ডলার জোগাড় করে।
বিনিয়োগকারীরা যে ভুল করেনি,তার প্রমাণ হলো মাত্র তিন বছরের মাথায় এর প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ৭০০ ডলারে।
 ২০০৪ সালে সার্চ ইনডেক্স নম্বর ৬০০ কোটির সীমানা অতিক্রম করে,যেখানে ৪২৮ কোটি ওয়েবসাইট ও ৮ দশমিক ৮ কোটি ছবি ছিল।প্রথমে অর্কুট নামে চালু করা হয়।এপ্রিলের ১ তারিখে জি-মেইল চালু হয়।তবে সে সময় অ্যাকাউন্ট তৈরী করতে হলে অন্য ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পেতে হতো।শেয়ার বাজারে গুগল তার শেয়ার ছাড়ে।বিশ্বের বিভিন্ন স্হানে গুগল তার অফিস চালু করে।

শেয়ারমূল্যের দিক থেকে মাইক্রোসফটকে পেছনে ফেলেছে গুগল।বর্তমানে গুগলের মোট শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ২৪৯.১ বিলিয়ন মার্কিন ডলার আর অন্যদিকে মাইক্রোসফট এর শেয়ারমূল্য ২৪৭.২ বিলিয়ন মার্কিন ডলার।অবশ্য দুটি প্রতিষ্টানই অ্যাপলের থেকে অনেক পিছিয়ে আছে।বর্তমানে অ্যাপলের মোট শেয়ারের মূল্য ৬১৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।সার্চ ইঞ্জিন,অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ইউটিউব এর মাধ্যমে বাজারে নিজেদের শেয়ারমূল্য অনেকটাই বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে গুগল।
জুন ২০০০ সালে গুগল বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন হিসাবে পরিচিতি লাভ করে।

জুন ২০০৬ সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারী গুগল কে VERB হিসাবে যুক্ত করে।

গুগলের সহ- প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন  বর্তমানে প্রতিষ্টানটির মাত্র ১৬ শতাংশের মালিক।

২০১০ সালে গুগলের মোট সম্পত্তি ছিল ৫৭.৮৫১ বিলিয়ন ডলার।

প্রায় ১৬,০০০ লোকের কর্মসংস্হান জুগিয়েছে এই গুগল।গুগলের মোট আয় হচ্ছে ২.০৭৭ বিলিয়ন মার্কিন ডলার(২০০৬),প্রতিনিয়তই গুগল সমৃদ্ধ করছে তাদের তথ্য ভাণ্ডার।বর্তমানে গুগলের জনপ্রিয়তা তুঙ্গে।
জানুয়ারি ২০০৩ সালে আমেরিকান ডিয়ালেক্ত  সোসাইটি গুগলকে সবচাইতে প্রয়োজনীয় শব্দ হিসেবে ভোট দেয়।
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরুর পর গুগল কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।শুরুতে সার্চ ইঞ্জিন হিসেবেই বিশ্ববাসীর কাছে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে গুগল।১৯৯৮ সালে যাত্রা করা প্রতিষ্ঠানটি ২০০০ সালের জুলাই মাসেই ১০০ কোটি ওয়েবপেজের ইনডেক্স তৈরীতে সমর্থ হয়।২০১১ সালের মে মাসে প্রথমবারের মতো একমাসে ১০০ কোটি অনন্য ব্যবহারকারী গুগল ব্যবহার করেন।২০১২ সালে ''গুগল'' এর রাজস্ব আয় ছাড়িয়ে যায় ৫ হাজার কোটি ডলার।

প্রথম গুগল প্রতি সেকেন্ডে মাত্র ৩০-৫০ টি পেজ এনালাইজ করতে পারত।কিন্তু এখন কয়েক মিলিয়ন।

পেজ & ব্রিন গুগলকে "What Box" বলে ডাকত।তাছাড়া ব্রিন "Wet Box" বলেও  ডাকত।যা সাধারনত বুঝাত কোন এক কবিতার মতো।

এলেক্সা(Alexa) অনুযায়ী গুগল হলো পৃথিবীর সবচাইতে বেশি ভ্রমণকৃত ওয়েবসাইট।

গুগলের Search Index এর আকার ১০ কোটি গিগাবাইটেরও বেশি।কেউ যদি ব্যাক্তিগতভাবে এই তথ্য (Information) জমা রাখতে চান,তবে তাঁর এক টেরাবাইট(TB) আকারের এক লাখ হার্ডড্রাইভের দরকার হবে।
গুগল সার্চ ইঞ্জিন অপারেটিং এর জন্য ১ বিলিয়ন সার্চ অনুসন্ধানের প্রেক্ষিতে ১ মিলিয়ন কম্পিউটার ব্যবহার করা হয় তাও আবার প্রতিদিন।


স্টিভ জবস তাঁর মূত্যুর ১ বছর পূর্বে গুগলের বিরুদ্ধে একটি পবিত্র যুদ্ধে নামার ঘোষনা দিয়েছিলেন তার কারণ ছিল বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম "Android" চালু করা।
আপনি যতই লুকানোর চেষ্টা করেননা কেন ,গুগলের কাছ থেকে তা করা অসম্ভব।গুগল আপনাকে খুঁজে বের করবেই।
প্রাথমিকভাবে পেজ এবং ব্রিন তাঁদের কোম্পানীর নাম রাখেন "ব্যাকরাব"।পরবর্তীতে এই নাম পরিবর্তন করে রাখা হয় "গুগল"।
তবে আজ আমরা যেই গুগলকে চিনি ও জানি যদি ভুল না হতো তাহলে সেটি আজ আমাদের কাছে "GOOGOL" নামেই পরিচিত পেত।
পরিকল্পনা গ্রহণের ঠিক পরের বছর অর্থাৎ ১৯৯৭ সালের ১৫ই সেপ্টেম্বর পেজ এবং ব্রিন গুগল ডট কম (Google.com) নামে একটি ডোমেইন (Domain) নিবন্ধন করেন।কিন্তু তাঁরা যেই ডোমেইনটি নিবন্ধন করতে চেয়েছিলেন সেটি না হয়ে ভুলবশঃত নিবন্ধিত হয় "Google" নামে।এ নিয়ে অবশ্য সে সময় তাঁরা খুব মনোকষ্টে ভুগেন।  "Google" শব্দের মানে যেটা দাঁড়ায় সেটা হলো এমন একটা অংক যেটা ১০ এর উপর একশ পাওয়ার! 10^100=10,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000, 000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000.
গুগলে প্রতি সেকেন্ডে ২০ লাখেরও বেশি সার্চ হয়।
 বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল তাদের লোগো (Logo) পাল্টে ফেলে।আর এই পাল্টে ফেলা বিশেষ লোগোর নাম "ডুডল"।এখন পর্যন্ত গুগল ১৯০০ এর বেশি ডুডল প্রকাশ করেছে।১৯৯৮ সালের 'বার্নিং ম্যান ফেস্টিভ্যাল'-এর জন্য প্রথম ডুডলটির ডিজাইন করেন গুগলের দুই প্রতিষ্ঠাতা পেজ ও ব্রিন।তবে বর্তমানে লোগোর ডিজাইন করার জন্য গুগলের একটি বিশেষ টিম রয়েছে,এই টিমের সদস্যদের ডাকা হয় 'ডুডলার' নামে।
ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন মিলে ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রথম ডুডল তৈরী করেন।'তাঁরা অফিসের বাইরে আছেন এবং এ সময় কারিগরি কোনো ত্রুটির সমাধান করা যাবে না'----এই বার্তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য প্রথম ডুডলটি তৈরী হয়।
 স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ৫০ লাখ মাইল রাস্তার ছবি তুলেছে।

শুধু গত বছর গুগল ২৪ টি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে।অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩ টি প্রতিষ্ঠান কিনেছে গুগল।



গুগলের আরেকটি অন্যতম ভিডিও সেবা হচ্ছে ইউটিউব(Youtube)।ইউটিউবে প্রতিমাসে 600 কোটি ঘন্টারও বেশি ভিডিও দেখা হয়।
গুগলে যখন কোনো বিষয়ে সার্চ দেওয়া হয় তখন আমরা খুবই দ্রুত ফল দেখতে পাই।কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফলাফল দেখানোর পূর্বে/আগে গুগল কমপক্ষে ২০০ টি বিষয় বিবেচনা করে,তবেই তা প্রদর্শন করে।
২০১১ সালের ১লা ফেব্রুয়ারী গুগলে রেকর্ড সংখ্যক ৭৫ হাজার চাকুরীর আবেদন জমা পড়ে মাত্র ৬০০০ কোঠার প্রেক্ষিতে।
গুগলের হোমপেজে / প্রধান পাতায় অর্থাৎ  Google.com এ কোন বিজ্ঞাপন রাখা হয়না।যদি গুগল সেখানে বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ প্রকাশ করে তবে তার জন্য বিজ্ঞাপনদাতারা কমপক্ষে 10 মিলিয়ন ইউ.এস.ডলার দিত!
গুগলের আয়ের ৯৯ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে।

 ক্যালিফোর্নিয়ার গ্যাজলিং নামের এক প্রতিষ্ঠান থেকে গুগল প্রতিবছর ছাগল ভাড়া করে থাকে!ছাগলের কথা শুনে হয়তো অবাক হয়ে গেছেন নিশ্চই!!!আসলে এর পেছনে রয়েছে এক চমকপ্রদ কারণ???এই ভাড়া করা ছাগল গুলির কাজ হচ্ছে গুগল হেডকোয়ার্টার এর পাশে জমে যাওয়া আগাছা ও ঘাস সাবাড় করা।ঘাস কাটার কাজে গুগল পরিবেশ সচেতনই বটে।
বর্তমানে গুগলের মূল্য/দাম ৪০০ বিলিয়নেরও বেশি।কিন্তু ১৯৯৯ সালেই গুগলকে বিক্রি করে দিতে চেয়েছিলেন দুই প্রতিষ্ঠাতা।তখন দাম উঠেছিল মোট ১ মিলিয়ন ডলার!ভাগ্যিস শেষ পর্যন্ত মনে আর সায় দেয়নি ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের।

গুগল এর ভবিষ্যৎ পরিকল্পনাগুলি বেশ উচ্চাকাঙ্খী বলতে হয়।২০২০ সালের মধ্যে সারা পৃথিবীর প্রায় ১২৭ মিলিয়ন বই স্ক্যান করে নিজস্ব ডেটাবেইসে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে গুগল।তাছাড়া তাঁরা এমন একটি কম্পিউটার বানানোর চেষ্টা করছে,যেটি নিজেই প্রোগ্রাম লিখতে পারবে।বুদ্ধিমান কম্পিউটার বুঝি একেই বলে।

গুগল এর হোমপেজ দেখা যায় প্রায় ৯০টি ভাষায়।এর ভেতর কিছু অদ্ভুত ভাষাও আছে।যেমন জনপ্রিয় মুভি সিরিজ স্টারট্রেক-এ ব্যবহৃত "ক্লিংওন" ভাষা কিংবা দ্যা ম্যাপেট সিনেমায় ব্যবহৃত "বর্ক  বর্ক বর্ক " ভাষা

গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়।এক বিলিয়নের ওপর সার্চের অনুরোধ এবং প্রায় ২৪ পেটাবাইট ডেটা প্রক্রিয়াকরণ করে।

২০০৬ সালে কোম্পানিটি যখন মাউন্ট ভিউতে স্হানান্তরিত হয়,তখন থেকেই এটি সবদিকে বাড়তে শুরু করে।তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে ই-মেইল,সামাজিক নেটওয়ার্কিং ,অফিস প্রোডাক্টিভিটি প্রভৃতি বিষয়ে গুগল এর সেবা রয়েছে।প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আর পণ্য দিয়ে গোটা ভূগোলের চেহারা পাল্টে দিচ্ছে গুগল।

২০০৭ সালে বিশ্বের প্রভাবশালী ফোবস ম্যাগাজিনে প্রকাশিত হয় ''আমেরিকাতে কাজের সেরা জায়গা গুগল'' নামক প্রতিবেদন।

গুগলে একটি '' Chief Culture Officer'' পদ আছে।তাঁর কাজ হলো নতুন নতুন সংস্কৃতি তৈরী করা এবং গুগলের কর্মকর্তাদের সবসময় আনন্দে ও খুশিতে রাখা।

 গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন টুইটারে তাঁদের প্রথম টুইট ছিলোঃ
I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010
যেটার মানে হলোঃ I'm Feeling Lucky এবং সেটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারী ২০০৪ সালে।

গুগল এর সদস্যদের ডাকা হয় ''Googler" কিন্তু যখন কোন নতুন সদস্য যোগ দেয়,তাকে ডাকা হয় "Noogler" ।

1998 সালে স্ট্যানফোর্ডের PHD ছাত্র হিসেবে থাকার সময় পেজ এবং ব্রিন কাজ করছিলেন Digital Library Project নিয়ে।Page Rank Algorithm নিয়ে কাজ করার জন্য তাদের World Wide Web এ বেশ বড় পরিমাণের ডিস্ক স্পেসের দরকার ছিলো।কিন্তু তখন সবচেয়ে বড় হার্ডডিস্ক ড্রাইভের মেমোরি সাইজ ছিল ৪ গিগাবাইট (GB) ।তাই তারা কম দামে লেগো সেট দিয়ে বানানো একটি কেবিনেটে ১০টি হার্ডড্রাইভের   সমাবেশ ঘটান।


ধরুন,আপনি Google.Com লিখতে গিয়ে ভুল করে লিখে ফেললেন gogle.com কিংবা gooogle.com কিংবা googlr.com ।কি ঘটবে তাহলে???অন্য কোন ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে গিয়ে ভুল করে থাকলে হয়তো বলা যেত  যে আপনাকে Server Not Found ম্যাসেজ দেখাবে।কিন্তু গুগল এর ক্ষেত্রে কোন চিন্তা নেই।কারণ গুগল ইংরেজীতে লিখতে গিয়ে আমরা ভুল করে অন্য কি লিখতে পারি,সেগুলো মাথায় রেখে সেই ডোমেইনগুলোও কিনে রেখেছে গুগল।ফলে আপনি যদি উপরে উল্লেখিত ভুলগুলি করে থাকেন , তাহলেও আপনার সামনে হাজির হবে গুগল।এছাড়া আপনি যদি 466453.com এ প্রবেশ করেন,তাহলেও আপনি গুগলকেই পাবেন।কিভাবে???????আপনার মোবাইলের/ফোনের কীপ্যাড খুঁজে দেখুন 466453 এবং Google এর মধ্যে কোন মিল খুঁজে পান কিনা।
তো আজ আর না।পোস্ট টি ভালো লাগলে শেয়ার ও মন্তব্য করবেন। এই পোস্ট যদি কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। 
[ বি:দ্র: পোষ্টটি কপি পেষ্ট করা।]
 সংগ্রহ: Awesometips24
সম্পূর্ণ পড়ুন
Older Posts → Home
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • নিয়ে নিন ১ ডজন তরুন প্রোগামাদের নিয়ে লেখা ই-বুক!! প্রোগ্রামিং শেখার জন্য কাজে আসবে!!!!
    কেমন আছেন সবাই। আশা করি আপনারা সকলে এই সুন্দর পৃথিবীতে ভালই আছেন। আর আমি আপনাদের সকলের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আজ আমি আপনাদের...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • 2016 সালের জন্য সেরা কিছু বুকমার্ক সোস্যাল ওয়েব সাইট লিষ্ট দেখে নিন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাখে ২০১৬ সালের পেজ Ranks অনুসারে আপনাদের জন্য কিছু ওয়েব সাইট লিংক...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (31)
  • July (29)
  • June (17)
  • May (3)
  • April (11)
  • March (13)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (10)
  • September (16)
  • August (10)
  • July (8)
  • June (34)
  • May (2)

আমাদের সম্পর্কে কিছু কথা

হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগার মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে যশোর জেলার মনিরামপুর উপজেলার এক প্রান্ত অঞ্চলে বসবাস করছি। ব্লগে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে অনলাইনে সবার সাথে শেয়ার করতে ভালবাসি। আমি ওয়েব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করতে খুবই পছন্দ করি। এই জন্য আমাকে একজন এসইও কনসালটেন্ট ও গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। আমাদের এই সাইটটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের একটি স্বপ্ন নিয়ে আমি ও আমার এক বড় ভাই মেহেদী হাসান এবং মোঃ কামরুল আলম রাসেল বিস্তারিত পড়ুন..

আমাদের অন্য স্টাফ সম্পর্কে

মেহেদী হাসান ও মোঃ কামরুল আলম রাসেল আমাদের নেটওয়ার্কের আওতায় সব সাইটে সক্রিয়ভাবে কাজ করে। সে আমার বন্ধু সার্কেল এবং খুবই কাছের বন্ধুও বটে। সে তার যে কোন কাজে সব সময় সৃজনশীলতার পরিচয় দেয়। বিশেষ করে আমাদের সাইটের কোন প্রকার সমস্যা কিংবা কোন পার্সনাল কাজের প্রয়োজনে সে আমাকে খুবই সক্রিয়ভাবে সহায়তা করে। সে অনলাইন থেকে আয় করার বিষয়ে খুবই অভিজ্ঞ। সেও ব্লগ পড়তে এবং লিখতে খুবই ভালোবাসে। বর্তমানে সে মনিরামপুর একটি আইটি ফার্মের সাখে সক্রিয়ভাবে জড়িত। তাদের সম্পর্কে বিস্তারিত পড়ুন..

সর্বশেষ মন্তব্য কারী

Copyright © AROHI ™ All Rights Reserved |