• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

AROHI

Basic Blogger Template Design

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • SEO
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS
বিজ্ঞান ও প্রযুক্তি
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Wednesday, September 23, 2015

চাঁদপুর প্রতিদিন

আপনার চলার পথের সঙ্গী মোবাইল পাওয়ার ব্যাংক!!!

  চাঁদপুর প্রতিদিন      Wednesday, September 23, 2015     বিজ্ঞান ও প্রযুক্তি , মোবাইল      No comments   
আমার সালাম নিবেন। আশা নয় বিশ্বাস করি আপনারা সকলে ভাল আছেন। আর আপনাদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিয়ে এসেছি মজাদার একটি টিউন। তো আপনারা নিচ থেকে টিউনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তো শুরু করা যাক।



ঈদে বাড়ি ফিরছেন? মোবাইল ফোন আর চার্জার ঠিকমতো গুছিয়ে নিয়েছেন তো? যাঁরা দীর্ঘপথ পাড়ি দেবেন, তাঁরা যাত্রাপথে চাইলে একটি পাওয়ার ব্যাংক সঙ্গে নিতে পারেন। যানজটে পড়ে আপনার স্মার্টফোন বা ডিভাইসে চার্জ ফুরিয়ে গেলে তা কাজে লাগবে। আপনার ঈদের কেনাকাটার তালিকায় তাই পাওয়ার ব্যাংকও রাখতে পারেন। এখন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য বাজারে পাওয়া যাচ্ছে নানা রকম বহনযোগ্য চার্জার।
জেনে নিন মডেল ও দরদাম—
গেডমি:এলিট পি ১০ মডেল, দাম দুই হাজার ৬৫০ টাকা।
মাইসেল:মাইসেল স্পাইডার ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম ১ হাজার ৪৫০ টাকায়।
টিপিলিংক:টিপ লিংক পিবি ৫০,১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম ২ হাজার ৭০০ টাকায়। টিএল পিবি, দাম ২ হাজার ৫৯০
জিওমি:জিওমি এমআই ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম ১ হাজার ৭০০ টাকা।
এডেটা:পিভি ১০০, দাম এক হাজার ৫৫০ টাকা, পিভি ১১০ মডেলের দাম দুই হাজার ৫০০ টাকা।
অ্যাপাসার:বি ১২০, দাম এক হাজার ৭০০ এবং বি১ ১০, দাম এক হাজার ৪৫০ টাকা।
জিনিয়াস:দাম দুই হাজার থেকে চার হাজার টাকা।
টিপিলিংক:পিবি ১০৪০০, দাম দুই হাজার ৫০০ টাকা।
ওয়ালটন:৬ হাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার, দাম এক হাজার ২৫০ থেকে ২ হাজার ৩৫০ টাকা।
এ ছাড়াও ডিলাক্স, এমআই, উইনডি, আলট্রা ইত্যাদি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক বাজারে পাওয়া যাবে এক হাজার ৫০০ টাকার মধ্যে। বাজারে সোলার পাওয়ার ব্যাংক পাওয়া যাবে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে। এ ছাড়াও বাজারে স্মার্টফোন পাওয়ার ব্যাংকের মডেল অনুযায়ী দামের তারতম্য রয়েছে।
পাওয়ারব্যাংকবিষয়েজেনেরাখাভালো
পাওয়ার ব্যাংকের সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট, আইপড, এমপি থ্রিসহ নানা ডিভাইস চার্জ দেওয়া যায়। ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে ইউএসবি কেবল দিয়ে পুরোপুরি চার্জ দেওয়া যায় পাওয়ার ব্যাংকটিকে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটির সাহায্যে স্মার্টফোনে চার থেকে পাঁচবার চার্জ করা যায়। তবে মডেলে অনুযায়ী বিভিন্নতা রয়েছে কার্যক্ষমতার।
১. পাওয়ার ব্যাংক কেনার আগে এর ওয়ারেন্টি আছে কিনা দেখে নিন।
২. একেবারে কম দামে বেশি ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৩. বাজারে এখন নকল পাওয়ার ব্যাংক পাওয়া যায়। ই-কমার্স সাইট থেকে পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
৪. পাওয়ার ব্যাংকের বড় সমস্যা হলো ‘অ্যাম্পিয়ার’ ঠিক না থাকা। পণ্যটি রিফ্রাবিশড কি না দেখে নিন।
৫. ফোনের ব্যাটারির চেয়ে বেশি ধারণক্ষমতার পাওয়ার ব্যাংক কিনুন।
পাওয়ারব্যাংকদেখেকিনুন
বাজারে পাওয়ার ব্যাংক তৈরি করে না এমন অনেক ব্র্যান্ডের পণ্যও আছে। এগুলো রিফ্রাবিশড পণ্য। এ ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে। বাংলাদেশে প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের বিপণন বিভাগের প্রধান তারিক-উল-হাসান প্রথম আলোকে বলেন, পাওয়ার ব্যাংক কেনার আগে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি। একটি হচ্ছে ব্র্যান্ডের পণ্য কেনা। রিফ্রাবিশড পণ্য না কেনা। দেখতে চকচকে হলেও বাজারে নিম্নমানের যে পাওয়ার ব্যাংক রয়েছে তার ভেতরে থাকে রিচার্জেবল ব্যাটারি। এতে মোবাইল ফোনে ঠিকমতো চার্জ হয় না। এ ছাড়া ব্যাটারি বিস্ফোরণ ঘটার আশঙ্কাও থাকে।
পাওয়ারব্যাংক কেনার আগে তা ধাতব কাঠামোর তৈরি কি না এবং তাতে লিথিয়াম পলিমারের ব্যাটারি আছে কি না তা দেখে নিন। বাজারে লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার ব্যাংকও রয়েছে। তবে লি-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাংক ভালো। ওয়ারেন্টি আর ব্যান্ডের পাওয়ার ব্যাংক কিনলে প্রতারিত হওয়ার সুযোগ নেই।
[বি: দ্র: টিউনটি কপি পেষ্ট করা}
সূত্র: প্রথম আলো।
সকলে আমাদের সাথে থাকুন।
সম্পূর্ণ পড়ুন
Smiley face

Monday, August 3, 2015

চাঁদপুর প্রতিদিন

বিশেষ অফারে স্যামসাংয়ের ফোন!!!

  চাঁদপুর প্রতিদিন      Monday, August 3, 2015     বিজ্ঞান ও প্রযুক্তি , মোবাইল      No comments   
স্যামসাং গ্যালাক্সি এস ৬ এখন পাওয়া যাবে ৪৪ হাজার ৯০০ টাকায়। এপ্রিলে উদ্বোধনের সময় এর দাম ছিল ৬৯ হাজার ৯০০ টাকা। ছবি: স্যামসাংয়ের সৌজন্যে।দেশে স্যামসাংয়ের কয়েকটি মডেলের স্মার্টফোন এখন বিশেষ অফারে আগের চেয়ে কম দামে পাওয়া যাবে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ অফারে ফ্ল্যাগশিপ ও মিড-রেঞ্জের কয়েকটি মডেলের ফোনের দাম আগের চেয়ে কম রাখা হবে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ৬ ও নোট ৪। স্যামসাং গ্যালাক্সি এস ৬ এখন পাওয়া যাবে ৪৪ হাজার ৯০০ টাকায়। এপ্রিলে উদ্বোধনের সময় এর দাম ছিল ৬৯ হাজার ৯০০ টাকা। ৮০ হাজার টাকা দামের গ্যালাক্সি নোট ৪ এখন পাওয়া যাবে ৫০ হাজার টাকায়।
মিড রেঞ্জ বা মধ্যম সারির ফোনগুলোর ক্ষেত্রেও দাম কমিয়েছে স্যামসাং। ১৯ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এখন পাওয়া যাবে ১৪ হাজার ৯০০ টাকায়। সাত হাজার ৯৯০ টাকা দামের গ্যালাক্সি এস নেক্সট পাওয়া যাবে ছয় হাজার ৯৯০ টাকায়। টাইজেন অপারেটিং সিস্টেমচালিত জেড ১ স্মার্টফোনটিরও দাম কমিয়েছে স্যামসাং। ছয় হাজার ৯০০ টাকা দামের ফোনটি এখন পাওয়া পাবে পাঁচ হাজার ৯৯০ টাকায়। গ্যালাক্সি কোর টু এখন কেনা যাবে নয় হাজার ৯৯০ টাকায়।
৮০ হাজার টাকা দামের গ্যালাক্সি নোট ৪ এখন পাওয়া যাবে ৫০ হাজার টাকায়। ছবি: স্যামসাংয়ের সৌজন্যে।দাম কমানো প্রসঙ্গে আজ রোববার এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী বলেন, ‘সর্বশেষ প্রযুক্তি সুবিধার পণ্য ক্রেতাদের হাতে এনে দিয়ে মোবাইল ইন্টারনেট বিপ্লবের নেতৃত্ব দিতে স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি গ্রাহক যেন চমত্কার স্মার্টফোন অভিজ্ঞতা পান তা নিশ্চিত করতে চাই আমরা। আমরা সাশ্রয়ী দামে উন্নত পণ্য ডিভাইস দিতে প্রস্তুত। এ ধরনের অফারের ফলে সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তির স্মার্টফোন হাতে পাবেন গ্রাহকেরা।’
দেশে স্যামসাং স্টোরগুলোতে এখন বিশেষ অফারে স্যামসাংয়ের ফোন গুলো কেনা যাবে।

সুত্র প্রথম আলো, কপি পেষ্ট। 
সম্পূর্ণ পড়ুন
চাঁদপুর প্রতিদিন

সব যন্ত্রের ব্যবহার এক উইন্ডোজ-১০ [না দেখলে প্রযুক্তির দুনিয়া মিস]

  চাঁদপুর প্রতিদিন      Monday, August 3, 2015     উইন্ডোজ , বিজ্ঞান ও প্রযুক্তি      No comments   
বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম (ওএস) মাইক্রোসফট উইন্ডোজের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’ বাজারে ছাড়া হয়েছে গত ২৯ জুলাই। উইন্ডোজ ১০ প্রকাশের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এমন একটি অপারেটিং সিস্টেম তৈরি করা, যা ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, এক্সবক্সসহ সম্প্রতি বাজারে আসা সারফেস হাব এবং হলো লেন্সের মতো যন্ত্রে ব্যবহার করা যাবে। অ্যাপের জন্যও ব্যবহার করা হবে একটি একক অ্যাপ্লিকেশন স্টোর, যেখানে সব যন্ত্রের উপযোগী অ্যাপ পাওয়া যাবে।

মূল বৈশিষ্ট্য

সব যন্ত্রের জন্য এক ওএস—এটা উইন্ডোজ ১০-এর মূল বৈশিষ্ট্য। প্রয়োজন ও কাজের ধরন অনুযায়ী একেক যন্ত্র একেক রকম। সব যন্ত্রেই যেন একই ধরনের উইন্ডোজ ব্যবহার করা যায় সে জন্য প্রথম প্রকাশ করা হয়েছিল উইন্ডোজ ৮। এরই ধারাবাহিকতায় উইন্ডোজ ১০, তবে আরও নতুন রূপে এবং আরও বেশি কার্যকর হয়ে।
টাচস্ক্রিন সুবিধার কোনো ল্যাপটপ থেকে যখন উইন্ডোজ ১০ ব্যবহার করা হবে, তখন ইচ্ছা হলে উইন্ডোজের ট্যাব মোড চালু করে নেওয়া যাবে। আবার কোনো ট্যাব বা মোবাইলে বাড়তি কি-বোর্ড ও মাউস যোগ করে উইন্ডোজের ডেস্কটপ মোড ব্যবহার করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের দরকার অনুযায়ী উইন্ডোজের ইন্টারফেস পরিবর্তন করতে পারবে।

আবার স্টার্ট বাটন

উইন্ডোজ ১০-এ আবার ফিরিয়ে আনা হয়েছে স্টার্ট বাটন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একেবারে শুরু থেকে এটি ব্যবহার করা হলেও উইন্ডোজ ৮-এ মেট্রো নামের একটি নতুন ডিজাইন ধারণা চালু হয়েছিল। তাই স্টার্ট মেনুর পরিবর্তে ছিল নতুন ধরনের একটি ব্যবস্থা। তবে এটি জনপ্রিয়তা পায়নি। তাই ফিরে এসেছে উইন্ডোজ স্টার্ট বাটন। একই সঙ্গে উইন্ডোজ ৭ ও ৮-এর সমন্বয় এবং আরও নতুন অনেক বৈশিষ্ট্য যোগ হয়েছে এতে।
স্টার্ট মেনু ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে নতুন নকশার টাস্কবার হয়েছে উইন্ডোজ ডেস্কটপের অন্যতম প্রধান অংশ। সব কাজ এই টাস্কবারের মাধ্যমে করার ব্যবস্থা রাখা হয়েছে। ফোল্ডারভিত্তিক অ্যাপ্লিকেশন তালিকার বদলে মূল অনুসন্ধান বক্স থেকে সহজেই যেকোনো কিছু খুঁজে বের করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্টার্ট মেনুতে পিন করে রাখার ব্যবস্থা তো থাকছেই।

কর্টানা: ডিজিটাল সহকারী

কর্টানা নামের এক ডিজিটাল সহযোগীর আবির্ভাব ঘটেছে নতুন এই অপারেটিং সিস্টেমে। বিভিন্ন কাজে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেওয়ার কাজও করতে পারবে কর্টনা।
এক্সপ্লোরারের বদলে এজ
ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে মাইক্রোসফট এবার এনেছে এজ। আধুনিক ওয়েব ব্রাউজারের সব বৈশিষ্ট্য এতে থাকছে। পাশাপাশি এর সঙ্গে কর্টানার সংযোগও থাকছে।

ভার্চুয়াল ডেস্কটপভার্চুয়াল ডেস্কটপ

এই প্রথম উইন্ডোজে একাধিক ডেস্কটপ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। একাধিক ডেস্কটপে খোলা অ্যাপ্লিকেশনগুলো আলাদাভাবে ব্যবহার করা যাবে। ডেস্কটপ পরিবর্তন করা, একটার অ্যাপ আরেক ডেস্কটপে স্থানান্তরের সুবিধা থাকছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এর তেমন প্রয়োজন পড়বে না। তবে বিভিন্ন ধরনের কাজ কারে থাকেন, এমন ব্যবহারকারীদের জন্য এটি বেশ কাজের।

কেন্দ্রীয় নোটিফিকেশন ব্যবস্থা

আবার এসেছে স্টার্ট মেনু, সঙ্গে নতুন টাস্কবারঅ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্সে অনেক আগে থেকে এই কেন্দ্রীয় নোটিফিকেশন সুবিধা থাকলেও উইন্ডোজ ১০-এ মাইক্রোসফট প্রথম এটা যোগ করেছে। এত দিন অন্যান্য অ্যাপ তাদের নিজ নিজ নোটিফিকেশন ব্যবস্থা ব্যবহার করলেও ধীরে ধীরে সব অ্যাপ্লিকেশনই এই পদ্ধতি ব্যবহার করবে। এখান থেকে বিভিন্ন অ্যাপের সব নোটিফিকেশন কেন্দ্রীয়ভাবে একটি সারিতে মূল নোটিফিকেশনের সঙ্গে দেখানো হবে।
নতুন নোটিফিকেশন ট্রে-তে এখন কাজের সুবিধার জন্য উইন্ডোজ সেটিংস, নোট, ভিপিএন ও লোকেশনের মতো প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপের লিংকও যোগ করা হয়েছে।

নিরাপত্তা: হ্যালো এবং পাসপোর্ট

উইন্ডোজ নিরাপত্তার জন্য বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে এই উইন্ডো ১০-এ। একাধিক তথ্য নিশ্চিতকরণের (মাল্টিফ্যাক্ট অথেনটিকেশন) পাশাপাশি বায়োমেট্রিক অথেনটিকেশন-ব্যবস্থাও যোগ করা হয়েছে উইন্ডোজ হ্যালো এবং উইন্ডোজ পাসপোর্ট নামের এ নিরাপত্তাব্যবস্থায়। ব্যবহারকারীর চেহারা, চোখের আইরিশ ও আঙুলের ছাপ শনাক্ত করার যন্ত্র যোগ করে এই সুবিধাগুলো ব্যবহার করা যাবে। উইন্ডোজ পাসপোর্ট হলো এমন একটি ব্যবস্থা, যেটি ব্যবহারকারীকে নেটওয়ার্ক, সফটওয়্যার ও ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে পিন অথবা বায়োমেট্রিক ব্যবস্থায় লগ-ইন করে ব্যবহার করতে দেবে।
অ্যাপলিকেশনের নতুন সংস্করণ
উইন্ডোজ ১০-এ এসে অপারেটিং সিস্টেমের প্রায় সব কটি অংশে পরিবর্তন করা হয়েছে। নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে প্রায় প্রতিটি অ্যাপেই।
 অ্যারো স্ন্যাপ: ডেস্কটপ ব্যবস্থাপনার বিশেষ সুবিধা দেবে।
 স্নিপিং: উন্নত সংস্করণের এই স্নিপিং দিয়ে স্ক্রিনশট নেওয়ার কাজটি করা যাবে আগের চেয়ে সহজে।
 উইন্ডোজ কমান্ডলাইন: উইন্ডোজ ১০-এ কমান্ড লাইন টুলের একটি নতুন সংস্করণ যুক্ত করা হয়েছে, যেখানে কমান্ড কপি পেস্ট, নির্বাচন করার কাজগুলো সহজে করা যাবে।

নতুন কিছু শর্টকাট

উইন্ডোজ ১০-এর নতুন বৈশিষ্ট্যগুলো ব্যবহার করার জন্য রয়েছে নতুন নতুন শর্টকাট।
•Win+Tab: সব ভার্চুয়াল ডেস্কটপ একই সঙ্গে দেখা
•Win+Q বা Win+S: কর্টানা চালু করা
•Win+I: উইন্ডোজ ১০ সেটিংস খোলা
•Win+A: নোটিফিকেশন সেন্টার খোলা
•Win+Ctrl+D: নতুন ভার্চুয়াল ডেস্কটপ খোলা
•Win+Ctrl+F4: ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ করা
•Win+Ctrl+[Left/Right]: ভার্চুয়াল ডেস্কটপ পরিবর্তন করা

[তথ্যটি কপি করা] সূত্র : প্রথমে আলা

তাহলে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ।
সম্পূর্ণ পড়ুন

Tuesday, July 28, 2015

চাঁদপুর প্রতিদিন

আপনার স্মার্টফোনের স্পেস ও ব্যাটারী সুরক্ষা রাখতে নিয়ে নিন অসাধারণ ৫ মোবাইল অ্যাপস!!!

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, July 28, 2015     এন্ড্রোয়েড , বিজ্ঞান ও প্রযুক্তি      No comments   
আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে মোটামুটি ভাল আছি। আমি আপনাদের জন্য সব সময় নতুন কিছু শেয়ার করার জন্য তৎপর তাকি। তাই তারই ধারাবহিকতায় আজ আমি আপনার জন্য অসাধারণ ৫টি মোবাইল অ্যাপস শেয়ার করছি। যা স্মার্টফোন ব্যবহার করার জন্য অনেকটা কাজে আসবে। তো আর বিস্তারিত নয় এবার ফিরে আসি মুল আলোচনায়। তো এবার শুরু করা যাক। 






অসাধারণ সেই ৫টি অ্যাপস সম্পের্ক বিস্তারিত জেনে নিন!!!


বন্ধুরা একটি কথা না বললে নয় অনেক সময় দেখা যায় যে আমাদের স্মার্টফোনে অপ্রয়োজণীয় ডকুমেন্ট বা ফাইল থাকে তার কারণে আপনার স্মার্টফোনটি স্লো হয়েগেছে। কিন্তু আপনি কোন সমাধান দিতে পারছেন না। তাই খুবই চিন্তা করছেন। এদিকে আমি আপনাদের যে অসাধারন ৫টি অ্যাপস এর মধ্যে যে কোন ১টি অ্যাপস যদি আপনার স্মার্টফোনে ইন্সষ্টল করা থাকে তাহলে তো আর কোন কথা থাকে না। অনায়াসে তা রিমুভ করতে পারবেন। আপনার স্মার্টফোনের মেমোরী ও র‌্যাম একই সাথে দুইটো বাঁচানো সম্ভব হবে। তাহলে ৫টি অ্যাপস সম্পর্কে নিচ থেকে জানুন। 

১. মেমোরি ও ডিস্ক ক্লিনার প্রো (Memory & Disk Scanner Pro) : 

iOS ডিভাইস ব্যবহার করলে এটি আপনার কারেন্ট মেমোরি ও ডিস্ক ইউসেজ বাঁচাবে। যদি আপনার স্মার্টফোনের কোন অপ্রয়োজনীয় অ্যাপস থাকে তাহলে আপনাকে জানিয়ে সেই অ্যাপসটি মুছে ফেলবে। একটি সিঙ্গেল জেস্ক ফাইলস অনায়াসে মুছে ফেলতে পারবে। 


২. ক্লিন মাষ্টার (Clean Master) : 

অ্যান্ড্রোয়েড ফোনের জন্য বাজারে যে ধরনের জ্যাস্ক ক্লিনার অ্যাপস রয়েছে, তার মধ্যে সেরা এই অ্যাপসটি। এই অ্যাপস আপনার স্মার্টফোনের টেম্প ফাইল মুছে র‌্যামের স্পীড বাড়িয়ে দেয় অ্যাপসটি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, এই অ্যাপসটি ব্যাটারী ফোনের ব্যাটারিও ক্ষয় করে ফেলে। 




৩. মোবাইল অ্যাসিসটেন্ট (Mobile Assistant) : 

আপনার স্মার্টফোনের রিসোর্স বাড়ানো জন্য এই অ্যাপসটি অনেক কাজে লাগে। এই অ্যাপসটি আদতে ক্যাচে ক্লিনার হিসাবে কাজ করে। 





৪. ক্যাচে ক্লিনার প্রো (Cache Cleaner Pro)
Windows Phone-এর জন্য সেরা ক্যাচে ক্লিয়ার অ্যাপ। আপনার ফোনে কতটা স্টোরেজ অবশিষ্ট রয়েছে, আর ‘ক্লিন’ করার পর কতটা খালি হবে- তার আগাম হিসেব জানিয়ে দেবে এই অ্যাপ। প্রতিটি অ্যাপ-টেম্প ফাইল মুছে ফেলার পর কতটা করে মেমোরি খালি হল- বলে দেবে এই অ্যাপস।



৫. স্টোরেজ ক্লিনার (Storage Cleaner)
Windows Phone-এর জন্য আরেকটি টেম্পোরারি ফাইল মুছে ফেলতে সাহায্য করবে এই অ্যাপ। একবার ট্যাপ করলেও যাবতীয় টেম্প ফাইল ডিলিট করে দেবে এই অ্যাপ।





ছবি : ইন্টারনেট

আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। 



সম্পূর্ণ পড়ুন
চাঁদপুর প্রতিদিন

চমক নিয়ে আসছে আইওএস ৯

  চাঁদপুর প্রতিদিন      Tuesday, July 28, 2015     featured , বিজ্ঞান ও প্রযুক্তি      No comments   
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস–৯ বাজারে আসতে আরও কিছুদিন বাকি। তবে ৯ জুলাই উন্মুক্ত হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-৯-এর পরীক্ষামূলক (বেটা) সংস্করণ। থাকছে সিরি, ম্যাপস এবং সার্চ টুলসে বড় ধরনের পরিবর্তন। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও ট্যাবলেটের জনপ্রিয় সব সুবিধার ওপর ভিত্তি করে অ্যাপলের এই নতুন অপারেটিং সিস্টেম তাই এসেছে গুরুত্বপূর্ণ ও বিস্তর পরিবর্তন। আইওএস–৯ নিয়ে এ আয়োজন।
সিনেট অবলম্বনে লিখেছেন মো. রাকিবুল হাসান



বাড়বে ব্যাটারির ক্ষমতা

স্মার্টফোনের সবচেয়ে বড় দুর্বল দিক এর ব্যাটারির কম আয়ু। ফোন নির্মাতারা এটি বাড়াতে সব সময়ই ব্যর্থ। তবে অ্যাপলের আইওএস-৯-এ কম খরচের পাওয়ার মুডে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে। অ্যাপল যদি এ সুবিধাটি সত্যিই দিতে পারে তাহলে এটি বড় কাজের কাজ হয়ে যাবে।

বুদ্ধিমতী সিরি স্পটলাইটকে নিয়ে

সাধারণ ডিজাইনের সিরি অ্যাপটি এখন আরও অসাধারণ কাজ করবে। আপনি তাকে স্থান এবং সময়বিষয়ক প্রশ্ন করতে পারবেন। যেমন ‘আমি বাড়ি পৌঁছানোর পর মাকে ফোন করার কথা আমাকে মনে করে দিও’ অথবা ‘গত সপ্তাহে তোলা সব ছবি আমাকে এখন দেখাও’ মুহূর্তের মধ্যেই সিরি আপনাকে তা দেখাবে। যখন আপনি হোম স্ক্রিনের স্পটলাইট সার্চ চালু করবেন তখন বেশি ব্যবহৃত নম্বর, সর্বশেষ ব্যবহৃত অ্যাপ, সর্বশেষ খবর সব জানতে পারবেন।


আরও উন্নত নোটস

নোটস সব সময়ের জন্যই অনেক কাজের অ্যাপ, তাই আইওএস-৯-এ নোটকে আরও শক্তিশালী করা হয়েছে। থাকছে দ্রুত চেক লিস্ট বানানোর সুবিধা, ইচ্ছেমতো ফরম্যাটিং ও ছবি যোগ করার সুযোগ। স্ক্রিবল প্যাডের পর্দায় আঙুল নাড়িয়ে প্রয়োজনীয় কথা লেখা যাবে। আবার কলম ও রং ব্যবহার করে সেটা সাজানো যাবে। সাফারি বা অন্য যেকোনো অ্যাপ থেকে লেখাগুলোকে শেয়ার বোতাম চেপে নোটসে নিয়েও কাজ করা যাবে।







আইপ্যাডে আছে বিশেষ চমক

যখন আইফোনের আইওএসে এত পরিবর্তন থাকছে, আইপ্যাডই বা বাদ থাকবে কেন? তাই আইপ্যাডেও থাকছে পরিবর্তন তবে সেটির জন্য সর্বশেষ যন্ত্রটি লাগবে। বিভক্ত পর্দায় দুই অ্যাপসকে পাশাপাশি চালানোর সুবিধা থাকছে ফলে সত্যিকারে মাল্টিটাস্কিং সুবিধাটি পাওয়া যাবে এতে। থাকছে স্লাইড ওভার নামের নতুন সুবিধা। আরও আছে ছবি থেকে ছবি দিয়েই ভিডিও বানানোর সুবিধা। কিবোর্ড কে ট্রাকপ্যাড হিসেবেও ব্যবহার করা যাবে।





সহায়তা

অ্যাপল বলছে, আইওএস-৯ তাদের যেকোনো যন্ত্রে চলবে। এমনকি আইপ্যাড এয়ার ২ এবং আইফোন ৪ এসেও নির্দ্বিধায় চলবে এটি।

কিবোর্ডেও পরিবর্তন

আগের সংস্করণে শিফট না চাপলেও সব অক্ষর বড় করে দেখাত, কিন্তু নতুনটাতে শিফট চাপলে অক্ষর বড় হবে না চাপলে ছোট থাকবে। ছোট পরিবর্তন হলেও অনেকের জন্য এটিও বেশ কাজে দেবে।



সংবাদের নিজস্ব ন্যাপ
অ্যাপলের অ্যাপ স্টোরে সংবাদের অসংখ্য অ্যাপ আছে। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমে তারা নিজস্ব সংবাদভিত্তিক অ্যাপ চালু করছে।






তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামীতে নতুন টিউন নিয়ে আপনাদের  সামনে উপস্থিত হব, ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। 

[টিউনটি কপি করা।] সূত্র: প্রথম আলো


সম্পূর্ণ পড়ুন
Older Posts → Home
Tuner Tunes- এর সকল সোস্যাল মিডিয়া সমুহ

সরাসরি ই-মেইলে আপডেট পোষ্ট পেতে চাইলে!

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • দেবের হিট মুভি যোদ্ধা (Yoddha) ফুল HD মুভি ডাউনলোড করেনিন আজই !!
    বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। আমি আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি দেবের যোদ্ধা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলা...
  • নিয়ে নিন ১ ডজন তরুন প্রোগামাদের নিয়ে লেখা ই-বুক!! প্রোগ্রামিং শেখার জন্য কাজে আসবে!!!!
    কেমন আছেন সবাই। আশা করি আপনারা সকলে এই সুন্দর পৃথিবীতে ভালই আছেন। আর আমি আপনাদের সকলের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আজ আমি আপনাদের...
  • ফেসবুকে ফেক আইডি থাকলেই শাস্তি !
    ফেসবুক ছাড়া সামাজিক যোগাযোগের কথা মানুষ এখন ভাবতেই পারে না। এক একজনের কত বিচিত্র নামের একাউন্ট আছে তার কোনও ইয়ত্তা নেই। এ সব ফেক আইডি দিয়ে ...
  • ভাইরাস আছে কিনা জেনে ওয়েব সাইট ভিজিট করুন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা নয় আমি একান্ত বিশ্বাস করি আপনারা যারা কোন না কোন সময় নতুন কিছু জানার আগ্রহ নিয়ে ব্লগ সাইট বা নিউজ সাইট ভিজিট ক...
  • আপনার ফেসবুক একাউন্টটি সুরক্ষার রাখতে কি করবেন?
    আসসালামমাইকুস, বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন। নিশ্চয় ভাল। আর আপনাদের ভাল লাগাকে কেন্দ্র করে আমার নতুন পোষ্টটি। আপনারা হয়তো বা এতক্ষনে বুঝতে ...
  • পারবো না আমি ছাড়তে তোকে " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও কলকাতা গান !
    পারবো না আমি ছাড়তে তোকে   " Parbona Ami Chartey Tokey " অডিও ভিডিও নতুন কলকাতা মুভি গান ডাউনলোড করেনিন।  পারবো না আমি ছাড়তে তোকে ...
  • 2016 সালের জন্য সেরা কিছু বুকমার্ক সোস্যাল ওয়েব সাইট লিষ্ট দেখে নিন!!!
    বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাখে ২০১৬ সালের পেজ Ranks অনুসারে আপনাদের জন্য কিছু ওয়েব সাইট লিংক...

Comments

Coming Soon.....

Blog Archive

  • January (1)
  • March (9)
  • February (1)
  • January (1)
  • December (3)
  • November (2)
  • October (5)
  • September (6)
  • August (31)
  • July (29)
  • June (17)
  • May (3)
  • April (11)
  • March (13)
  • February (18)
  • January (15)
  • December (2)
  • November (1)
  • October (10)
  • September (16)
  • August (10)
  • July (8)
  • June (34)
  • May (2)

আমাদের সম্পর্কে কিছু কথা

হ্যালো ফ্রেন্ডস, আমি ব্লগার মোঃ আনোয়ার হোসেন। বর্তমানে যশোর জেলার মনিরামপুর উপজেলার এক প্রান্ত অঞ্চলে বসবাস করছি। ব্লগে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে অনলাইনে সবার সাথে শেয়ার করতে ভালবাসি। আমি ওয়েব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করতে খুবই পছন্দ করি। এই জন্য আমাকে একজন এসইও কনসালটেন্ট ও গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। আমাদের এই সাইটটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের একটি স্বপ্ন নিয়ে আমি ও আমার এক বড় ভাই মেহেদী হাসান এবং মোঃ কামরুল আলম রাসেল বিস্তারিত পড়ুন..

আমাদের অন্য স্টাফ সম্পর্কে

মেহেদী হাসান ও মোঃ কামরুল আলম রাসেল আমাদের নেটওয়ার্কের আওতায় সব সাইটে সক্রিয়ভাবে কাজ করে। সে আমার বন্ধু সার্কেল এবং খুবই কাছের বন্ধুও বটে। সে তার যে কোন কাজে সব সময় সৃজনশীলতার পরিচয় দেয়। বিশেষ করে আমাদের সাইটের কোন প্রকার সমস্যা কিংবা কোন পার্সনাল কাজের প্রয়োজনে সে আমাকে খুবই সক্রিয়ভাবে সহায়তা করে। সে অনলাইন থেকে আয় করার বিষয়ে খুবই অভিজ্ঞ। সেও ব্লগ পড়তে এবং লিখতে খুবই ভালোবাসে। বর্তমানে সে মনিরামপুর একটি আইটি ফার্মের সাখে সক্রিয়ভাবে জড়িত। তাদের সম্পর্কে বিস্তারিত পড়ুন..

সর্বশেষ মন্তব্য কারী

Copyright © AROHI ™ All Rights Reserved |